করোনাকালের নায়ক উপকূলীয় কলাপাড়ার মানুষজনের বিপদের প্রিয় বন্ধু হাফিজুর

  • Reporter Name
  • প্রকাশের সময় : 04:33:29 pm, Thursday, 30 April 2020
  • 2 সংবাদটি দেখা হয়েছে

তানজিল জামান জয়, কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি।। পটুয়াখালীর কলাপাড়া উপজেলার ৫০শয্যা হাসপাতালে নমুনা সংগ্রহ শেষে নিজ হাতে রোগীর তথ্য ফরম পূরণ করলেন। ফরমে ওই প্রতিষ্ঠানের চিকিৎসা কর্মকর্তার সই চাইলেন। তাতে নারাজ ওই কর্মকর্তা। কারণ তিনি যে হাতে রোগীর কাছ থেকে নমুনা নিয়েছেন, সেই হাতে ফরম পূরণ করেছেন।

এমন নানা প্রতিকূলতা নিয়ে উপকূলের উপজেলা কাজ করছেন হাফিজুর রহমান। তিনি উপজেলা ৫০শয্যা হাসপাতালে মেডিকেল টেকনোলজিস্ট (ল্যাবরেটরি)। এলাকায় পরিচিতি পেয়েছেন উপকূলের মানুষজনের ‘বিপদের বন্ধু’ হিসেবে। কারণ একটাই উপজেলায় একমাত্র তিনিই করোনাভাইরাসের নমুনা সংগ্রহ করছেন। কখনো উপজেলা হাসপাতালে আসা লোকজনের কাছ থেকে, কখনো বাড়ি বাড়ি গিয়ে। কারও দেহে করোনার উপসর্গ আছে, এমন খবর পেলেই ছুটে যাচ্ছেন।

কলাপাড়া উপজেলা হাসপাতালের স্বাস্থ্য কর্মকর্তা চিন্ময় হাওলাদার বলেন, ‘হাফিজুর পরিবারকে ফেলে রেখে, ঝুঁকি রয়েছে তা জেনেও একটানা কাজ করছেন। উপকূলের মানুষজন যেমন তাঁর কাছে কৃতজ্ঞ, তেমনি আমরাও কৃতজ্ঞ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Facebook

করোনাকালের নায়ক উপকূলীয় কলাপাড়ার মানুষজনের বিপদের প্রিয় বন্ধু হাফিজুর

প্রকাশের সময় : 04:33:29 pm, Thursday, 30 April 2020