এহ্সান গ্রুপের একাধিক মামলার অন্যতম আসামী নাজমুল গ্রেফতার Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




এহ্সান গ্রুপের একাধিক মামলার অন্যতম আসামী নাজমুল গ্রেফতার

এহ্সান গ্রুপের একাধিক মামলার অন্যতম আসামী নাজমুল গ্রেফতার




পিরোজপুর প্রতিনিধি: দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর অবশেষে পিরোজপুরের আলোচিত ১৭হাজার কোটি টাকা অর্থ আত্মসাৎ ও চেক জালিয়াতিসহ একাধিক মামলায় এহ্সান গ্রুপের অফিস সহকারী মোঃ নাজমুল ইসলাম খান (৪১) পুলিশের হাতে গ্রেফতার।

গতকাল সোমবার রাতে পিরোজপুর সদরের খলিসাখালী এলাকা থেকে সদর থানা পুলিশের একটি টিম বেশ কয়েকটি মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামী নাজমুল ইসলাম খানকে গ্রেফতার করে। তথ্যটি নিশ্চিত করে সদর থানার ওসি মোঃ আসিকুজ্জামান বলেন, একাধিক প্রতারণা মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামী নাজমুল ইসলাম খান দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন,গত কাল রাতে গোপন সংবাদের ভিত্তিতে তাকে অভিযানিক টিম গ্রেফতার করে। আমরা সকালে আসামী নাজমুলকে জেলা আদালতে প্রেরণ করি।

উল্লেখ্যঃ পিরোজপুরে এহসান রিয়েল এস্টেট এন্ড বিল্ডার্স লিমিটেড এর চেয়ারম্যান রাগীব আহ্সান ও তার (তিন) ভাই,স্ত্রী সালমা আহ্সান সহ পিতা আঃ রব ও চাচাতো ভাই- নাজমুল ইসলামের বিরুদ্ধে গ্রাহকের অর্থ আত্মসাতের অভিযোগে পিরোজপুর আদালতে ও পিরোজপুর সদর থানা সহ বিভিন্ন জেলায় একাধিক মামলা চলমান রয়েছে।

ধর্মীয় অনুভূতিকে কাজে লাগিয়ে শরিয়াহভিত্তিক সুদমুক্ত বিনিয়োগের ধারণা প্রচার করতেন রাগীব আহসান। এভাবে ধর্মকে পুঁজি করে ২০০৮ সাল থেকে এ পর্যন্ত ১৭ হাজার কোটি টাকা আত্মসাৎ করেছে রাগীবের মালিকানাধীন এহসান গ্রুপের এমডি মাওলানা রাগীব।

এছাড়া পিরোজপুর, বাগেরহাট, গোপালগঞ্জ, খুলনা, ঝালকাঠীসহ আশপাশের বিভিন্ন জেলার লাখো গ্রাহকের কাছ থেকে প্রায় ১৭ হাজার কোটি টাকা আত্মসাৎ করেছে এহসান গ্রুপ। ২০১০ সালে পিরোজপুর সদর উপজেলার খলিশাখালী এলাকায় এহ্সান রিয়েল এস্টেট অ্যান্ড বিল্ডার্স প্রতিষ্ঠা করা হয়। পরবর্তীতে প্রতিষ্ঠানটির নাম পরিবর্তিত হয়। বদলায় ঠিকানাও।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD