এবার ফাঁসির পথে তেহরান, ট্রাম্পের কড়া হুশিয়ারী Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:২৪ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




এবার ফাঁসির পথে তেহরান, ট্রাম্পের কড়া হুশিয়ারী

এবার ফাঁসির পথে তেহরান, ট্রাম্পের কড়া হুশিয়ারী




আন্তর্জাতিক ডেস্ক ॥ ইরানে সাম্প্রতিক সরকারবিরোধী বিক্ষোভ দমন করা হলেও দেশটি এখন আরও গভীর রাজনৈতিক ও কূটনৈতিক সংকটের দিকে এগোচ্ছে। অর্থনৈতিক দুরবস্থাকে কেন্দ্র করে শুরু হওয়া এই আন্দোলনে প্রাণ হারিয়েছেন দুই হাজারেরও বেশি মানুষ, গ্রেপ্তার হয়েছেন অন্তত ১০ হাজার বিক্ষোভকারী।

ইরানের নিরাপত্তা বাহিনী ও এলিট ফোর্স আইআরজিসির কঠোর অভিযানের মাধ্যমে বিক্ষোভ নিয়ন্ত্রণে আনা হয়। তবে বিক্ষোভকারীদের বিরুদ্ধে মৃত্যুদণ্ড কার্যকরের প্রস্তুতি নতুন করে পরিস্থিতিকে উত্তপ্ত করে তুলেছে।

বিক্ষোভ চলাকালে ইরানের বিভিন্ন সরকারি স্থাপনায় অগ্নিসংযোগ, ভাঙচুর এবং জাতীয় পতাকা অবমাননার ঘটনা ঘটে। আন্দোলনকারীরা সরকারের পতনের পাশাপাশি সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর দাবিও জানান। এসব কর্মকাণ্ডকে রাষ্ট্র ও ইসলামবিরোধী ষড়যন্ত্র হিসেবে আখ্যা দেয় সরকার।

তেহরান দাবি করেছে, এই আন্দোলনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সরাসরি মদদ দিয়েছে। ফলে বিক্ষোভকারীদের ‘আল্লাহর শত্রু’ ঘোষণা করে কঠোরতম শাস্তির ঘোষণা দেওয়া হয়।

এরই মধ্যে পশ্চিমা গণমাধ্যম ও মানবাধিকার সংস্থাগুলো জানিয়েছে, ২৬ বছর বয়সী বিক্ষোভকারী এরফান সোলতানিকে ফাঁসিতে ঝোলানোর প্রস্তুতি শেষ করেছে ইরান। আগামীকাল বুধবার (১৪ জানুয়ারি) এই ফাঁসি কার্যকর হতে পারে। এটি হলে চলমান আন্দোলনের সঙ্গে যুক্ত কোনো বিক্ষোভকারীর প্রথম মৃত্যুদণ্ড কার্যকরের নজির স্থাপন হবে।

এই খবরে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ফাঁসি কার্যকর হলে ইরানের বিরুদ্ধে ‘খুব কঠোর ব্যবস্থা’ নেওয়া হবে। সিবিএস ইভনিং নিউজকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানান, যুক্তরাষ্ট্র এমন পদক্ষেপ নিতে পারে যা অতীতে ভেনেজুয়েলা বা আইএস নেতার বিরুদ্ধে নেওয়া হয়েছিল।

শুধু হুমকিতেই থেমে থাকেননি ট্রাম্প। ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি ইরানের বিক্ষোভকারীদের আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান জানান এবং ইরানি কর্মকর্তাদের বিরুদ্ধে কঠিন মূল্য চোকানোর বার্তা দেন। একই সঙ্গে তিনি ইরানি কর্মকর্তাদের সঙ্গে সব ধরনের বৈঠক বাতিল করার ঘোষণাও দেন।

ট্রাম্পের এই বক্তব্যকে যুক্তরাষ্ট্রের পরিচিত সরকার পরিবর্তনের কৌশল বলে মন্তব্য করেছে ইরান। জাতিসংঘে ইরানের স্থায়ী মিশন এক বিবৃতিতে জানিয়েছে, ওয়াশিংটনের এই হুমকি ও কল্পনা আবারও ব্যর্থ হবে এবং ইরান তার সার্বভৌমত্ব রক্ষা করবে।

বিশ্লেষকদের মতে, বিক্ষোভ দমন, মৃত্যুদণ্ড ও মার্কিন হুমকি—সব মিলিয়ে ইরানকে ঘিরে নতুন করে বড় ধরনের আন্তর্জাতিক সংঘাতের আশঙ্কা তৈরি হয়েছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD