উত্তর-পূর্ব জাপানে আবারও কম্পন, নতুন সুনামির আশঙ্কা Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:২৭ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




উত্তর-পূর্ব জাপানে আবারও কম্পন, নতুন সুনামির আশঙ্কা

উত্তর-পূর্ব জাপানে আবারও কম্পন, নতুন সুনামির আশঙ্কা




আন্তর্জাতিক ডেস্ক ॥ জাপানের উত্তর-পূর্বাঞ্চলে ৬ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে, ফলে পুরো অঞ্চলজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। শুক্রবার (১২ ডিসেম্বর) দেশটির আবহাওয়া বিভাগ জানিয়েছে, ভূমিকম্পটি সকালবেলা অনুভূত হয়। প্রাথমিকভাবে কম্পনের মাত্রা ৬ দশমিক ৫ বলা হলেও পরে তা সংশোধন করে ৬ দশমিক ৭ নিশ্চিত করা হয়।

এর আগে মাত্র কয়েক দিন আগেই একই এলাকায় আঘাত হানে ৭ দশমিক ৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, যাতে অন্তত ৫০ জন আহত হয়। ধারাবাহিক এই ভূমিকম্প অঞ্চলটির ভূত্বক অস্থিতিশীলতার দিকটি আরও স্পষ্ট করে তুলছে বলে ধারণা বিশ্লেষকদের।

নতুন ভূমিকম্পের পর জাপানের আবহাওয়া সংস্থা উত্তর প্রশান্ত মহাসাগরীয় উপকূলের জন্য সুনামি সতর্কতা জারি করেছে। সর্বোচ্চ এক মিটার উচ্চতার সুনামি ঢেউ আঘাত হানতে পারে বলে জানানো হয়েছে। উপকূলবর্তী এলাকাগুলোতে জরুরি নির্দেশনা পাঠানো হয়েছে এবং জনগণকে উচ্চভূমিতে যাওয়ার আহ্বান জানানো হয়েছে।

জাপানের ভূমিকম্পপ্রবণতার কারণ হিসেবে বিশেষজ্ঞরা উল্লেখ করেন দেশটির অবস্থান প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অব ফায়ার’ অঞ্চলে। যেখানে ভূমিকম্প ও আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত প্রায় নিত্যদিনের ঘটনা।

২০১১ সালের ধ্বংসাত্মক তোহোকু ভূমিকম্প এবং সুনামি এখনও জাপানের ইতিহাসে শোকের প্রতীক। ৯ দশমিক ১ মাত্রার সেই ভূমিকম্পে ২২ হাজারের বেশি মানুষের মৃত্যু ঘটে এবং ফুকুশিমা দাইইচি পারমাণবিক চুল্লিতে গলে যায় কয়েকটি রিয়্যাক্টর, যার ফলে ভয়াবহ তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়ে।

সাম্প্রতিক কম্পন সেই ভয়াবহ ঘটনার স্মৃতি নতুন করে উসকে দিয়েছে এবং দেশজুড়ে জরুরি প্রস্তুতি জোরদার করা হয়েছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD