ইসরায়েল-যুক্তরাষ্ট্র হুমকির জবাবে আগাম আঘাতের বার্তা তেহরানের Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




ইসরায়েল-যুক্তরাষ্ট্র হুমকির জবাবে আগাম আঘাতের বার্তা তেহরানের

ইসরায়েল-যুক্তরাষ্ট্র হুমকির জবাবে আগাম আঘাতের বার্তা তেহরানের




আন্তর্জাতিক ডেস্ক ॥ মধ্যপ্রাচ্যে নতুন করে যুদ্ধের দামামা বাজতে শুরু করেছে। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ধরে নিয়ে যাওয়ার ঘটনার পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আগ্রাসী অবস্থান বিশ্বনেতাদের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে। এর ধারাবাহিকতায় ইরানে হামলার হুমকি দেন ট্রাম্প। একইসঙ্গে ইসরায়েল ইরান, লেবানন ও ফিলিস্তিনের পশ্চিম তীরের সঙ্গে একযোগে যুদ্ধের প্রস্তুতি নেওয়ার নির্দেশ দেয়।

এই প্রেক্ষাপটে শত্রুপক্ষের বিরুদ্ধে আগাম হামলার হুঁশিয়ারি দিয়ে বিবৃতি জারি করেছে ইরানের নতুন গঠিত ‘ইরানিয়ান ডিফেন্স কাউন্সিল’। মঙ্গলবার (৬ জানুয়ারি) দেওয়া ওই বিবৃতিতে বলা হয়, ইরানের অভ্যন্তরীণ বিষয়ে কোনো ধরনের হস্তক্ষেপ বা অস্থিতিশীলতা তৈরির চেষ্টা হলে কঠোর জবাব দেওয়া হবে।

কাউন্সিলের মতে, ইরান শুধু আত্মরক্ষামূলক প্রতিক্রিয়ায় সীমাবদ্ধ থাকবে না। বরং যেকোনো দৃশ্যমান হুমকি চিহ্নিত হলে আগাম পদক্ষেপ নেওয়া হবে। তারা জোর দিয়ে জানায়, ইরানের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা প্রশ্নে কোনো আপস করা হবে না।

এই বিবৃতি আসে এমন এক সময়ে, যখন ইরানের বিপ্লবী গার্ড বাহিনী সম্প্রতি আকাশ প্রতিরক্ষা ও ক্ষেপণাস্ত্র সক্ষমতা যাচাই করতে সামরিক মহড়া সম্পন্ন করেছে। একই সঙ্গে দেশজুড়ে চলছে তীব্র অর্থনৈতিক সংকট। মুদ্রাস্ফীতি ও মুদ্রার মান পতনের ফলে ইরানের বিভিন্ন শহরে সরকারবিরোধী বিক্ষোভ ছড়িয়ে পড়েছে।

ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ সরাসরি স্বীকার করেছে, এই বিক্ষোভে তাদের সম্পৃক্ততা রয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পও প্রকাশ্যে বিক্ষোভকারীদের সমর্থন জানিয়ে ইরানের সরকার উৎখাতের হুমকি দিয়েছেন। এতে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে।

২০২৫ সালের জুনে ইরান-ইসরায়েল সংঘাতের পর গঠিত ইরানিয়ান ডিফেন্স কাউন্সিল এবার প্রথমবারের মতো এমন আগাম সামরিক পদক্ষেপের ইঙ্গিত দিল। ইরানের সেনাপ্রধান মেজর জেনারেল আমির হাতামি আরও কঠোর ভাষায় বলেন, “যে আক্রমণ করবে, তার হাত আমরা কেটে দেব।”

এদিকে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় প্রেসিডেন্ট ট্রাম্প ও ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বৈঠকে ইরানে নতুন করে হামলার বিষয়টি আলোচনায় এসেছে বলে মার্কিন গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। সেখানে ২০২৬ সালেই ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান চালানোর সম্ভাবনার কথাও উঠে এসেছে।

বিশ্লেষকদের আশঙ্কা, এসব পাল্টাপাল্টি হুমকি মধ্যপ্রাচ্যকে আরও বড় সংঘাতের দিকে ঠেলে দিতে পারে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD