ইরান ঘিরে উত্তেজনায় মধ্যপ্রাচ্যের পথে মার্কিন রণতরী Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০১:৩৩ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




ইরান ঘিরে উত্তেজনায় মধ্যপ্রাচ্যের পথে মার্কিন রণতরী

ইরান ঘিরে উত্তেজনায় মধ্যপ্রাচ্যের পথে মার্কিন রণতরী




আন্তর্জাতিক ডেস্ক ॥ ইরানে চলমান গণবিক্ষোভ ঘিরে যুক্তরাষ্ট্র ও তেহরানের মধ্যে কূটনৈতিক ও সামরিক উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে। এমন প্রেক্ষাপটে দক্ষিণ চীন সাগর থেকে মার্কিন বিমানবাহী যুদ্ধজাহাজ ইউএসএস আব্রাহাম লিংকনকে মধ্যপ্রাচ্যের দিকে পাঠানো হচ্ছে বলে দাবি করেছে মার্কিন সংবাদমাধ্যম নিউজ নেশন।

বুধবার (১৪ জানুয়ারি) প্রকাশিত ওই প্রতিবেদনের বরাতে উইওন জানায়, নিমিৎজ-শ্রেণির এই রণতরীর সঙ্গে তিনটি আর্লে বার্ক-শ্রেণির ডেস্ট্রয়ারও একই গন্তব্যে যাত্রা শুরু করেছে। তবে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগ কিংবা সামরিক বাহিনী এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, স্বাভাবিক গতিতে চললে ইউএসএস আব্রাহাম লিংকন ভারত মহাসাগর পাড়ি দিয়ে প্রায় এক সপ্তাহের মধ্যে আরব সাগরে পৌঁছাতে পারে, যা সেন্টকমের দায়িত্বপূর্ণ এলাকা হিসেবে পরিচিত। এতে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি আরও দৃশ্যমান হতে পারে।

দক্ষিণ চীন সাগরে অবস্থানকালে এই যুদ্ধজাহাজ নিয়মিত সামরিক তৎপরতায় যুক্ত ছিল। এর মধ্যে এফ-৩৫সি যুদ্ধবিমানের উড্ডয়ন অনুশীলন এবং লাইভ-ফায়ার মহড়া উল্লেখযোগ্য।

এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিক্ষোভকারীদের প্রতি সমর্থন জানিয়ে ট্রুথ সোশ্যালে লেখেন, ‘সহায়তা আসছে।’ একইসঙ্গে তেহরানের নিরাপত্তা অভিযানের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার সম্ভাবনার কথাও জানান তিনি।

তবে পরবর্তীতে ট্রাম্প বলেন, ইরানের নিরাপত্তা বাহিনী বিক্ষোভকারীদের হত্যা বন্ধ করেছে বলে তাকে অবহিত করা হয়েছে। তাই যুক্তরাষ্ট্রের সামরিক হস্তক্ষেপ প্রয়োজন হবে কি না, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে পরিস্থিতি পর্যবেক্ষণ করা হবে।

ওভাল অফিসে রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প আরও বলেন, চলমান সহিংস অস্থিরতায় ইরানের সরকারের পতনের সম্ভাবনা ‘উড়িয়ে দেওয়া যায় না’। তার ভাষায়, ‘যেকোনো শাসনব্যবস্থাই ব্যর্থ হতে পারে।’

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD