সংবাদ শিরোনাম:

ইভিএম ভোটিং পদ্ধতিতে জাল ভোট দেওয়ার কোনও সুযোগ নেই : ইসি রফিকুল

  • Reporter Name
  • প্রকাশের সময় : 05:33:15 pm, Friday, 22 March 2019
  • 14 সংবাদটি দেখা হয়েছে

পটুয়াখালী প্রতিনিধি:ইভিএম ভোটিং পদ্ধতিতে জাল ভোট দেওয়ার কোনও সুযোগ নেই উল্লেখ করে নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম বলেছেন, ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ শেষ করে নির্বাচনে দায়িত্বরতরা নির্বাচন কেন্দ্র থেকে তাড়াতাড়ি চলে যেতে পারতেন এবং তাহলে হয়তো রাঙামাটিতে নিহতের ঘটনা ঘটতো না।

আজ শুক্রবার (২২ মার্চ) দুপুর ১২টার দিকে পটুয়াখালী সরকারি কলেজের প্রশাসনিক ভবন মিলনায়তনে উপজেলা নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের দুইদিন ব্যাপী প্রশিক্ষণে এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ইভিএম ভোটিং পদ্ধতিতে কোনও ভোটার ভোট দিতে চাইলে তার ফিঙ্গার প্রিন্ট মিলতে হবে। নইলে কেউ ভোট দিতে পারবে না।কারও ভোট কেউ দিতে পারবেন না।

নির্বাচন কমিশনার আরও বলেন,ভোটাররা তাদের পছন্দ অনুযায়ী যাকে খুশি তাকে ভোট দেবেন। কোনও ভোটারকে ভোট দানে যদি কেউ বাধা দেয় তাহলে তার উপযুক্ত শাস্তির আওতায় আনা হবে। যদি কোনও নির্বাচনি কর্মকর্তা ভোটারদের ভোটাধিকার হরণের চেষ্টা করে তাহলে আইনশৃঙ্খলা বাহিনীকে সব দায়িত্ব নিতে হবে। হয়তো নির্বাচন কমিশন, নির্বাচন কর্মকর্তা বা আইনশৃঙ্খলা বাহিনীর গাফিলতিতে মাঝে মাঝে ভোটাররা তাদের ভোট দিতে পারেন না।

এসময় উপস্থিত ছিলেন পটুয়াখালীর জেলা প্রশাসক মো. মতিউল ইসলাম চোধুরী, সরকারি কলেজের অধ্যক্ষ মো. জাকির হোসেন, পুলিশ সুপার মইনুল হাসান, জেলা নির্বাচন কর্মকমর্তা জিয়াউর রহমান খলিফাসহ বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তারা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

ইভিএম ভোটিং পদ্ধতিতে জাল ভোট দেওয়ার কোনও সুযোগ নেই : ইসি রফিকুল

প্রকাশের সময় : 05:33:15 pm, Friday, 22 March 2019