সংবাদ শিরোনাম:

ইন্দুরকানীতে মাঠে গরু আনতে গিয়ে বজ্রপাতে কলেজছাত্রী নিহত

  • Reporter Name
  • প্রকাশের সময় : 12:26:32 am, Thursday, 16 April 2020
  • 18 সংবাদটি দেখা হয়েছে

পিরোজপুর প্রতিনিধি॥ পিরোজপুরের ইন্দুরকানীতে মাঠে গরু আনতে গিয়ে বজ্রপাতে স্বর্না গোলদার (১৭) নামে এক কলেজ ছাত্রী নিহত হয়েছে। গতকাল বুধবার বিকাল সাড়ে ৪টার দিকে উপজেলার পত্তাশী ইউনিয়নের রেখাখালী গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত স্বর্না উপজেলার রেখাখালী গ্রামের সুভাষ গোলদারের মেয়ে এবং ইন্দুরকানী সরকারি কলেজের একাদশ শ্রেনীর ছাত্রী।স্থানীয় সাবেক ইউপি সদস্য রফিকুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন। স্থানীয় সূত্রে জানা যায়, দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে বুধবার বিকালে স্বর্না বাড়ির পাশে মাঠে গরু আনতে যায়। এসময় হঠাৎ বজ্রপাতে আহত হলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পড়ে মাঠ থেকে স্থানীয় লোকজন তার মৃতদেহ উদ্ধার করে ইন্দুরকানী থানা পুলিশকে খবর দেন।

ইন্দুরকানী থানার ওসি মো. হাবিবুর রহমান ঘটনার সতত্য নিশ্চিত করে জানান, বুধবার বিকালে রেখাখালী গ্রামে মাঠে গরু আনতে গিয়ে এক কলেজ ছাত্রী বজ্রপাতে নিহত হন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

ইন্দুরকানীতে মাঠে গরু আনতে গিয়ে বজ্রপাতে কলেজছাত্রী নিহত

প্রকাশের সময় : 12:26:32 am, Thursday, 16 April 2020