সংবাদ শিরোনাম:

আমরা ঐক্যবদ্ধভাবে এলাকার উন্নয়ন করব: এমপি মহারাজ

  • Reporter Name
  • প্রকাশের সময় : 05:32:29 pm, Saturday, 24 February 2024
  • 17 সংবাদটি দেখা হয়েছে

পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরের কাউখালী উপজেলার চিড়াপাড়া পারসাতুরিয়া ইউনিয়নের নিলতি সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয়ের দুই দিনব্যাপী বার্ষিক ক্রিড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা শেষে শুক্রবার রাতে বিদ্যালয় প্রাঙ্গণে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পিরোজপুর ২ আসনের সংসদ সদস্য মহিউদ্দিন মহারাজ।

বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মাইনুল হোসাইন বাবলু জমাদ্দারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কাউখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু সাঈদ মিয়া, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুস শহীদ, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান তালুকদার পল্টন, কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ হুমায়ুন কবির, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মৃদুল আহমেদ সুমন।

অনুষ্ঠানে প্রধান অতিথি মহিউদ্দিন মহারাজ বলেন, খেলাধুলার বিকাশ ঘটাতে মাদকমুক্ত সমাজ গড়তে হবে। এলাকার উন্নয়ন আমরা ঐক্যবদ্ধভাবে করব। অন্যকে সম্মান দিলে নিজে সম্মান পাওয়া যায়। কাউকে সম্মান দিলে নিজে কখনো ছোট হয় না বরং বড় হয়।

অনুষ্ঠানের আকর্ষণীয় দিক ছিল বিভিন্ন শিল্পীর পরিবেশনায় জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

আমরা ঐক্যবদ্ধভাবে এলাকার উন্নয়ন করব: এমপি মহারাজ

প্রকাশের সময় : 05:32:29 pm, Saturday, 24 February 2024