সংবাদ শিরোনাম:

আমতলী-কলাপাড়া আঞ্চলিক মহাসড়কের বেপরোয়া প্রাইভেট কারের ধাক্কায় হাসপাতালে পথচারী

  • Reporter Name
  • প্রকাশের সময় : 12:43:14 am, Sunday, 9 February 2020
  • 13 সংবাদটি দেখা হয়েছে

আমতলী প্রতিনিধি॥  বরগুনার আমতলী-কলাপাড়া আঞ্চলিক মহাসড়কের ছুড়িকাটা নামক স্থানে প্রাইভেট কারের ধাক্কায় সোহেল (৩৫) নামে এক পথচারী গুরুতর আহত হয়েছে। মুমূর্ষু অবস্থায় তাকে বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, শনিবার (৮ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৫টার দিকে আমতলী-কলাপাড়া আঞ্চলিক মহাসড়কের ছুড়িকাটা স্থানে একটি প্রাইভেট কার পথচারী সোহেলকে ধাক্কা দেয়। এতে ছিটকে রাস্তায় পড়ে সে গুরুতর জখম হয়।

স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় সোহেলকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মুমূর্ষু অবস্থায় বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপ সহকারী মেডিকেল অফিসার গৌরাঙ্গ হাজরা বলেন, সোহেলের মাথা ফেটে নাক ও কান দিয়ে প্রচুর রক্তক্ষরণ হয়েছে। এতে মুমূর্ষু অবস্থায় তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আমতলী থানার ওসি মো. আবুল বাশার বলেন, সড়ক দুর্ঘটনায় প্রাইভেট কারের চালকসহ প্রাইভেট কারটি আটক করে থানায় আনা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

আমতলী-কলাপাড়া আঞ্চলিক মহাসড়কের বেপরোয়া প্রাইভেট কারের ধাক্কায় হাসপাতালে পথচারী

প্রকাশের সময় : 12:43:14 am, Sunday, 9 February 2020