সংবাদ শিরোনাম:

আপনাদের দায়িত্ব ভোট দেওয়া, আমার কাজ উন্নয়ন করা: পিরোজপুর ইউপি চেয়ারম্যান মাসুম

  • Reporter Name
  • প্রকাশের সময় : 10:02:48 pm, Thursday, 23 September 2021
  • 20 সংবাদটি দেখা হয়েছে

পিরোজপুর প্রতিনিধি॥ আপনাদের দায়িত্ব ভোট দেওয়া, আমার কাজ উন্নয়ন করা। তাই যোগ্য, সৎ, উন্নয়ণকামী ও মাননীয় প্রধানমন্ত্রীর অগ্রযাত্রাকে এগিয়ে নিতে পারবে এমন চেয়ারম্যান নির্বাচন করতে হবে। দুঃসময়ে যাদের আপনারা পাশে পেয়েছেন তাদের নির্বাচিত করবেন এ প্রত্যাশা সকলের।

নিজস্ব অর্থায়ণে সোনারগাঁয়ের পিরোজপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডে রাস্তার ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে এসব কথা বলেছেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক ও পিরোজপুর ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম।

আজ বৃহস্পতিবার সকালে নিজস্ব অর্থায়নে জৈনপুর হইতে মনাইয়ের কান্দি গ্রামের একটি জরাজীর্ণ সাঁকোর পরিবর্তে আরসিসি রাস্তার ভিত্তিপ্রস্তর স্থাপনের সময় গ্রামের বাসিন্দাদের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

মতবিনিময় শেষে উন্নয়ন কাজের জন্য স্থানীয় দায়িত্বশীলদের কাছে ৫ লাখ টাকার চেক হস্তান্তর করেন। চেক পেয়ে স্থানীয় এলাকাবাসী জানান, দীর্ঘদিন যাবত জৈনপুর, মনাইয়েরকান্দি, চেঙ্গাকান্দি, ছয়হিস্যাসহ প্রায় ১০টি গ্রামের জনগণ এবং চেঙ্গাকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা একটি জরাজীর্ণ সাঁকো দিয়ে পারাপার হতো। এই রাস্তাটি নির্মাণ করা হলে কয়েক গ্রামের মানুষের জনদুর্ভোগ লাঘব হবে।

এ সময় উপস্থিত ছিলেন পিরোজপুর ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক ফিরোজ মোল্লা, যুগ্ম আহ্বায়ক ডাক্তার আতিকউল্লাহ, তাজু মোল্লা, মোশারফ মেম্বার, নুরু মেম্বার, আওয়ামী লীগ নেতা মাসুম বিল্লাহ, আবু হানিফ, শাহাবুদ্দিন প্রধান, মুজিবুর রহমান, শ্রমিকলীগ নেতা নুর নবী, সোনারগাঁ উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আরিফ মিয়া প্রমূখ।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

আপনাদের দায়িত্ব ভোট দেওয়া, আমার কাজ উন্নয়ন করা: পিরোজপুর ইউপি চেয়ারম্যান মাসুম

প্রকাশের সময় : 10:02:48 pm, Thursday, 23 September 2021