আন্তর্জাতিক গণমাধ্যমে জায়গা পেলো খালেদা জিয়ার রাষ্ট্রীয় জানাজা Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




আন্তর্জাতিক গণমাধ্যমে জায়গা পেলো খালেদা জিয়ার রাষ্ট্রীয় জানাজা

আন্তর্জাতিক গণমাধ্যমে জায়গা পেলো খালেদা জিয়ার রাষ্ট্রীয় জানাজা




আন্তর্জাতিক ডেস্ক ॥ বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রাষ্ট্রীয় জানাজা অনুষ্ঠিত হয়েছে বুধবার বিকেল ৩টায়। জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা ও মানিক মিয়া অ্যাভিনিউয়ে লাখ লাখ মানুষ অংশ নেন এবং অশ্রুসিক্ত বিদায় জানান। এরপর তিনি শেরেবাংলা নগরে স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পাশে সমাহিত হন।

আন্তর্জাতিক গণমাধ্যমে এই ঘটনায় ব্যাপক গুরুত্বারোপ করা হয়েছে। আল জাজিরা জানিয়েছে, ঢাকায় জনতার ঢল ছিল অভূতপূর্ব। বিবিসি জানিয়েছে, দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে মানুষ শেষ শ্রদ্ধা জানাতে ছুটে আসে। পাকিস্তানের দ্য ডন ও জিও নিউজ জানায়, বিপুল জনসমাগম এবং জানাজা বাংলাদেশে ঐতিহাসিক ঘটনা হিসেবে মনে করা হচ্ছে।

ভারতের টাইমস অব ইন্ডিয়া খালেদা জিয়াকে দেশের ইতিহাসের প্রভাবশালী নেত্রী হিসেবে আখ্যা দিয়েছে। বিশ্লেষকরা মনে করেন, খালেদা জিয়ার মৃত্যুতে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের একটি দীর্ঘ অধ্যায়ের সমাপ্তি ঘটল।

জানাজায় সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ তার জনপ্রিয়তা ও গণতান্ত্রিক আদর্শের প্রমাণ। রাষ্ট্রীয় মর্যাদায় দাফনের মাধ্যমে তার দীর্ঘ রাজনৈতিক জীবনের চিরস্মরণীয় সমাপ্তি ঘটল।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD