আগুন সন্ত্রাস ও নির্বাচন বাঞ্চালের ষড়যন্ত্রের প্রতিবাদে মহিপুর থানা ছাত্রলীগের বিক্ষোভ মিছিল Latest Update News of Bangladesh

বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০২:৫৯ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প দিল্লি চলচ্চিত্র উৎসবে আন্তর্জাতিক স্বীকৃতি পাচ্ছেন সংগীতশিল্পী রুনা লায়লা সাত দিনে চার দফা কমলো স্বর্ণের দাম নৌ অবরোধ ঘিরে উত্তেজনা, বিশ্ব জ্বালানি বাজারে অস্থিরতা সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত প্রধানমন্ত্রীর ২০২৬-২৭ বাজেটে নবম পে স্কেলের জন্য বিশেষ বরাদ্দের পরিকল্পনা প্রধানমন্ত্রীর সঙ্গে রোসাটম প্রধানের গুরুত্বপূর্ণ বৈঠক, পারমাণবিক যুগে বাংলাদেশ ট্রাম্প অসন্তুষ্ট, ইরানের তিন ধাপের শান্তি প্রস্তাবে অচলাবস্থা আবার কমলো সোনার দাম, স্বস্তি ক্রেতাদের সামরিক হামলার অভিযোগে পাকিস্তান-আফগান সম্পর্ক তলানিতে




আগুন সন্ত্রাস ও নির্বাচন বাঞ্চালের ষড়যন্ত্রের প্রতিবাদে মহিপুর থানা ছাত্রলীগের বিক্ষোভ মিছিল

আগুন সন্ত্রাস ও নির্বাচন বাঞ্চালের ষড়যন্ত্রের প্রতিবাদে মহিপুর থানা ছাত্রলীগের বিক্ষোভ মিছিল




আরিফ বিল্লাহ নাছিম,কলাপাড়া(কুয়াকাটা)প্রতিনিধি:কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশ মোতাবেগ বিএনপির আগুন সন্ত্রাস ও নির্বাচন বাঞ্চালের ষড়যন্ত্রের প্রতিবাদে মহিপুর থানা ছাত্রলীগের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেল ৪ টা নাগাদ মহিপুর শেখ রাসেল ব্রিজের নিচ থেকে মহিপুর থানা ছাত্রলীগের সভাপতি সোয়াইব খানের নেতৃত্বে বিক্ষোভ মিছিল বের করেন ছাত্রলীগের নেতা কর্মীরা।মিছিলে অন্যতম নেতা কর্মীদের ভিতরে উপস্থিত ছিলেন মহিপুর থানা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মহিবুল্লাহ পাটোয়ারী, সাবেক সাংগঠনিক সম্পাদক রুবেল হাসান, সাবেক প্রচার সম্পাদক জুয়েল হাওলাদার, ছাত্রলীগ নেতা মাসুম,ছগির খান, বসার,জুয়েল গাজী, রানা, জুয়েল, জাহিদ, হাসান, রাকিব, আদনান, রিয়াদ বেল্লাল সহ অন্যতম নেতা কর্মীরা।

মিছিল টি মহিপুর বন্দরে গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে এক পথসভার মধ্যদিয়ে শেষ হয়।

মিছিল শেষে পথসভায় মহিপুর থানা ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সংক্ষিপ্ত বক্তিতায় বলেন নির্বাচন বাঞ্চালের যে কোন ধরনের ষড়যন্ত্র প্রতিহত করতে মহিপুর থানা ছাত্রলীগ সবসময় সজাগ রয়েছে এবং বিএনপি জামায়াতের কোন ধরনের ধ্বংসাত্মক কর্মকান্ড মহিপুরে করতে দেওয়া হবেনা।

বক্তৃতায় মহিপুর থানা ছাত্রলীগের সভাপতি সোয়াইব খান বলেন আমরা মহিপুর থানা ছাত্রলীগ পরিবার একটি ঐক্যবদ্ধ পরিবার সরকার বিরোধী কোন ষড়যন্ত্র এই বাংলায় হতে দেওয়া হবেনা আমাদের সামনে জাতীয় সংসদ নির্বাচন আমাদের এখন মূল টার্গেট জননেত্রী শেখ হাসিনাকে আবার পূনরায় ক্ষমতায় আনা এবং আমরা মহিপুর থানা ছাত্রলীগ সেই দিকেই ধাবিত হচ্ছি।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD