সংবাদ শিরোনাম:

অভ্যন্তরীন দলীয় কোন্দলের জের ধরে মঠবাড়িয়ায় ইউনিয়ন আ‘লীগ অফিস ভাংচুড়

  • Reporter Name
  • প্রকাশের সময় : 03:24:24 pm, Wednesday, 4 March 2020
  • 15 সংবাদটি দেখা হয়েছে

মঠবাড়িয়া প্রতিনিধি॥ অভ্যন্তরীন দলীয় কোন্দলের জের ধরে পিরোজপুরের মঠবাড়িয়ার ধানীসাফা ইউনিয়ন আ‘লীগ অফিস মঙ্গলবার রাতে ভাংচুড়ের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৭ জন নেতা-কর্মি আহত হয়েছেন। এসময় অফিসে রক্ষিত বঙ্গবন্ধরু ছবিও ভাংচুড় করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শণ করেছে। এলাকায় থামথমে পরিস্থিতি বিরাজ করছে। আহতরা হলেন- কলেজ ছাত্রলীগের সভাপতি রাসেল, সাংগঠনিক সম্পাদক শুভ, উপজেলা যুবলীগ সদস্য জহির, ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রাকান, যুগ্ম সাধারণ সম্পাদক রিয়াজ, ইউনিয়ন আ‘লীগ সদস্য মিন্টু, ইউনিয়ন তাঁতীলীগ সাধারণ সম্পাদক জাকির হোসেন।

ইউনিয়ন আ‘লীগ সাধারণ সম্পাদক ও ইউপি চেযারম্যান মো. হারুণ অর রশিদ তালুকদার জানান, গত সোমবার উপজেলা আ‘লীগ সাধারণ সম্পাদক আজিজুর হক সেলিম মাতুব্বরের পক্ষে মঠবাড়িযা পৌর শহরে মিছিলে স্থানীয় নেতা কর্মিরা অংশ নেয়। যে কারনে বিদ্রোহী গ্রুপের সমথর্ক ও ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়সাল মাতুব্বরের নেতৃত্বে দলীয় নেতা-কর্মিদের ওপর এ হামলা চালিয়ে দলীয় অফিস ভাংচুর করা হয়েছে। এব্যপারে ফয়সাল মাতুব্বরের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। মঠবাড়িযা থানার ওসি মাসুদুজ্জামান জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শণ করেছে । লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

অভ্যন্তরীন দলীয় কোন্দলের জের ধরে মঠবাড়িয়ায় ইউনিয়ন আ‘লীগ অফিস ভাংচুড়

প্রকাশের সময় : 03:24:24 pm, Wednesday, 4 March 2020