অভিযান-১০ লঞ্চে অগ্নিকাণ্ড: শেবাচিমে চিকিৎসাধীন সব যাত্রী শঙ্কা মুক্ত Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১২:০৬ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




অভিযান-১০ লঞ্চে অগ্নিকাণ্ড: শেবাচিমে চিকিৎসাধীন সব যাত্রী শঙ্কা মুক্ত

অভিযান-১০ লঞ্চে অগ্নিকাণ্ড: শেবাচিমে চিকিৎসাধীন সব যাত্রী শঙ্কা মুক্ত

অভিযান-১০ কান্ডে সার্ভেয়ারসহ ১২ জন দায়ী করে তদন্ত প্রতিবেদন




ভয়েস অব বরিশাল ডেস্ক॥ ঝালকাঠির সুগন্ধা নদীতে এমভি অভিযান-১০ লঞ্চে অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে বরিশালের শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে চিকিৎসাধীন ৩৬ জন যাত্রী। তাদের মধ্যে তিনজন আইসিউইতে। চিকিৎসকরা বলছেন- সব যাত্রীই এখন শঙ্কামুক্ত। তবে তাদের পুরোপুরি সুস্থ হতে আরো সময় লাগবে।

 

 

হাসপাতালের স্টাফরা জানান, তারা ঢাকা ও বরিশালের বিশেষজ্ঞ চিকিৎসকদের নির্দেশনা অনুযায়ী রোগীদের প্রয়োজনীয় সেবা দিচ্ছেন।

 

 

আগের চেয়ে অনেকটা সুস্থবোধ করার কথা জানালেন রোগীরা। চিকিৎসক-স্টাফদের আন্তরিকতা ও হাসপাতালের সুযোগ-সুবিধায় সন্তোষ প্রকাশ করেছেন রোগীর স্বজনরা।

 

 

শেবাচিম হাসপাতালের সহকারী পরিচালক ডা. মনিরুজ্জামান বলেন, এখন সব রোগীই শঙ্কামুক্ত। যে তিনজন আইসিইউতে আছেন- তাদের অবস্থাও উন্নতির দিকে। তাদের চিকিৎসায় সব ধরনের পদক্ষেপ নিচ্ছে বিশেষজ্ঞ টিম।

 

 

এমভি অভিযান-১০ লঞ্চে আগুন লাগার পর শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ৮১ জন রোগী ভর্তি হয়েছিলেন। বর্তমানে ৯ জন নারী ও ৫ শিশুসহ ৩৬ জন চিকিৎসা নিচ্ছেন।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD