বিজ্ঞপ্তি :
কাশিপুরে ককটেল ফাটিয়ে জয় বাংলা স্লোগান ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই
সংবাদ শিরোনাম:

অবরোধের শেষ মুহূর্তে ক্রেতাদের ইলিশ কেনার তাড়া, দাম চড়া

  • Reporter Name
  • প্রকাশের সময় : 09:41:31 pm, Saturday, 12 October 2024
  • 3 সংবাদটি দেখা হয়েছে

পটুয়াখালী প্রতিনিধি ॥ অবরোধের শেষ মুহূর্তে কম দামে ইলিশ মাছ কিনতে সাধারণ ক্রেতাদের ভিড় জমেছে কলাপাড়া উপজেলার মৎস্য বন্দর আলীপুর ও মহিপুরে। শনিবার (১২ অক্টোবর) সন্ধ্যায় আড়তগুলোতে ক্রেতা-বিক্রেতাদের ব্যাপক সরগরম দেখা যায়। তবে অনেক ক্রেতা চড়া দামে মাছ কিনতে রাজি না হয়ে খালি হাতে ফিরেছেন।

জানা যায়, আজ মধ্য রাত থেকে সামুদ্রিক মাছ আহরণের উপর ২২ দিনের নিষেধাজ্ঞা শুরু হবে। এই নিষেধাজ্ঞার কারণে ক্রেতাদের মধ্যে ইলিশ মাছ কেনার তাড়া দেখা যাচ্ছে। আলীপুর ও মহিপুর বন্দরের আড়তগুলোতে বিশেষ করে খুচরা ক্রেতাদের উপচেপড়াভাব লক্ষ্য করা গেছে। তবে মাছের সংকট থাকায় অনেকেই ইলিশ মাছের চড়া দাম দেখে খালি হাতে ফিরছেন। কিছু ক্রেতা ভেলা এবং লইট্রা পোয়া মাছ কিনে বাড়ি ফিরেছেন।

ক্রেতা উত্তম ঘোষ বলেন, “মাছ কিনতে এসেছিলাম, কিন্তু মাছের দাম এত বেশি যে কিনতে পারছি না। তাই ফিরে যাচ্ছি।” অপরদিকে, মাছ বিক্রেতা বেলাল হাওলাদার জানান, “আজ শেষ মুহূর্তে অনেক ক্রেতা এসেছেন, কিন্তু সমুদ্র থেকে ফিরে আসা ট্রলারগুলো পর্যাপ্ত মাছ নিয়ে আসেনি। ফলে মাছের দাম বেড়ে গেছে।”

মোঃ সাইদুল ইসলাম নামের একজন ক্রেতা জানান, “বাজারে বড় সাইজের ইলিশ নেই। ছোট সাইজের ইলিশ ৪৫০ থেকে ৫০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। তাই আমি ভেলা মাছ কিনে চলে আসছি।”

আড়ৎদার ব্যবসায়ী আঃ রহিম খান বলেন, “অবরোধের শেষ মুহূর্তে ট্রলারগুলো খালি হাতে ঘাটে ফিরেছে, যার কারণে সাধারণ ক্রেতাদের চাহিদা পূরণ হচ্ছে না।”

কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা জানান, “মধ্য রাত থেকে ইলিশের প্রজনন বৃদ্ধির লক্ষ্যে ২২ দিনের সরকারি নিষেধাজ্ঞা কার্যকর হবে। সব ট্রলার ইতোমধ্যে ঘাটে ফিরছে। তবে কিছু ট্রলার এখনও ফিরতে পারেনি। অভিযান আগামীকাল থেকে শুরু হবে।”

এদিকে, ক্রেতাদের মধ্যে কিছু উদ্বেগ দেখা গেছে, বিশেষ করে যারা ইলিশের দামে সন্তুষ্ট নন। তারা আশা করছেন, নিষেধাজ্ঞা শেষে মাছের দাম কিছুটা কমবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Facebook

কাশিপুরে ককটেল ফাটিয়ে জয় বাংলা স্লোগান

অবরোধের শেষ মুহূর্তে ক্রেতাদের ইলিশ কেনার তাড়া, দাম চড়া

প্রকাশের সময় : 09:41:31 pm, Saturday, 12 October 2024