অন্তঃসত্ত্বা গৃহবধূ দোলাকে পরিকল্পিত ভাবে হত্যা করে লাশ ঝুলিয়ে রাখা হয় Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




অন্তঃসত্ত্বা গৃহবধূ দোলাকে পরিকল্পিত ভাবে হত্যা করে লাশ ঝুলিয়ে রাখা হয়

অন্তঃসত্ত্বা গৃহবধূ দোলাকে পরিকল্পিত ভাবে হত্যা করে লাশ ঝুলিয়ে রাখা হয়

hdr




তানজিল জামান জয়,কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি ॥  অন্তঃসত্ত্বা গৃহবধূ দোলাকে (১৯) পুর্বপরিকল্পিতভাবে হত্যা করে লাশ ঝুলিয়ে আত্মহত্যার প্রচারনা চালানো হয়েছে। যৌতুকের জন্য দোলাকে হত্যা করা হয়েছে। এমনসব আরো অভিযোগ এনে দোলার বাবা-মাসহ স্বজনেরা শনিবার বেলা ১১ টায় কলাপাড়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন। লিখিত বক্তব্য পাঠ করেন দোলার চাচা অমল কৃষ্ণ কর্মকার। তিনি বলেন, মাদকাসক্ত স্বামী স¤্রাট কর্মকার, শাশুড়ি সাধনা রাণী, শ^শুর বাবুল কর্মকার দোলাকে যৌতুকের জন্য মারধর করত। অশালীন আচরণ করত।

সবশেষ দোলার তলপেটে লাথি মারে। এতে দোলা ডাক-চিৎকার করলে মুখে বালিশ চাপা দিয়ে হত্যা করে লাশ ঝুলিয়ে রাখা হয়। পুলিশ যাওয়ার আগেই ঝুলন্ত লাশ নামিয়ে রাখে।

দোলার মা কল্পনা রাণী, বাবা শ্যামল কর্মকার বলেন, ‘আমার মেয়ে অন্তঃসত্ত্বা অবস্থায় আত্মহত্যা করতে পারে না। কারণ সে গর্ভের সন্তানের মমতায় সুন্দর পৃথিবীতে বেচে থাকতে চেয়েছিল।’

এ পরিবারের সবাই এটি হত্যাকান্ড দাবি করে এবং জড়িতদের সর্বোচ্চ শাস্তি দাবি করেন। মেয়ের এমন পরিণতির কথা বলে কল্পনা রাণী ও শ্যামল কর্মকার অঝোরধারায় কান্না জুড়ে দেন। এঘটনায় মেয়ে হত্যার বিচার চেয়ে কল্পনা রাণী পটুয়াখালী নারী শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে একটি মামলা করেছেন।

যেখানে স্বামী স¤্রাট কর্মকারকে প্রধান করে ছয় জনকে আসামি করা হয়েছে। গত ২৪ মে সন্ধ্যায় কলাপাড়া থানা পুলিশ অন্তঃসত্ত্বা গৃহবধূ দোলার মৃতদেহ চিঙ্গরিয়ার স্বামীর ঘর থেকে উদ্ধার করে।

কলাপাড়া থানায় ইউডি মামলা হয়েছে। কলাপাড়া থানার ওসি জানান, লাশের সুরতহাল করে ময়না তদন্ত সম্পন্ন করা হয়েছে। রিপোর্ট পেলেই আইনগত ব্যবস্থা নেয়া হবে। আর আদালতে দায়ের করা মামলার আদেশ তার কাছে এখনও পৌছেনি। তবে দোলার শাশুড়ি সাধনা রাণী এসব অভিযোগ অস্বীকার করেছেন।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD