সংবাদ শিরোনাম:

অধ্যক্ষ মুহিবকে মন্ত্রীত্ব দেয়ার দাবীতে মহিপুর থানা যুবলীগের মানববন্ধন

  • Reporter Name
  • প্রকাশের সময় : 03:57:07 pm, Monday, 7 January 2019
  • 9 সংবাদটি দেখা হয়েছে

আরিফ বিল্লাহ নাছিম,কলাপাড়া (কুয়াকাটা) প্রতিনিধি॥ পটুয়াখালী ৪ আসন থেকে বিপুল ভোটে নির্বাচিত এমপি অধ্যক্ষ মোঃ মহিববুর রহমানকে মন্ত্রীত্ব দেয়ার দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। মহিপুর থানা যুবলীগের আয়োজনে রবিবার বিকেলে শেখ রাশেল সেতুতে এ মানববন্ধন করা হয়েছে। মানববন্ধনে মহিপুর থানা যুবলীগ, মহিপুর থানা শ্রমিকলীগ,কুয়াকাটা প্রেসক্লাবসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কর্মী,রাজনৈতিক কর্মীরা ভিন্ন ভিন্ন ব্যানার নিয়ে অংশগ্রহন করেন।

এসময় মানববন্ধনে অংশগ্রহনকারীদের মধ্যে বক্তব্য রাখেন,মহিপুর থানা যুবলীগের আহবায়ক এ এম মিজানুর রহমান বুলেট,,অনলাইন নিউজ পোর্টাল সাগরকণ্যা’র সম্পাদক ও আমরা মুক্তিযোদ্ধা সন্ধান কমান্ড এর কলাপাড়া উপজেলা শাখার সাধারন নাসির উদ্দিন বিপ্লব, থানা যুবলীগের যুগ্ম আহবায়ক মোঃ মাসুদ রানা,মহিপুর সদও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলহাজ্ব মোঃ নুরুল ইসলাম হাওলাদার,কুয়াকাটা প্রেসক্লাবের সাধারন সম্পাদক কাজী সাঈদ প্রমুখ।

মানববন্ধনকালে বক্তারা বলেন,এমপি মহিববুর রহমান মহিব উচ্চ শিক্ষিত ও সৎ ব্যাক্তিত্ব। ছাত্র রাজনীতি থেকে শুরু করে দীর্ঘদিন এ উপকুলীয় জনপথে রাজনীতি করেছেন। পর্যটন নগরী কুয়াকাটা,পায়রা সমুদ্র বন্দর,পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র সহ হাজার হাজার কোটি টাকার উন্নয়ন কাজ চলছে কলাপাড়া ও রাঙ্গাবালী উপজেলায়। এই এলাকার মানুষের সামাজিক,অর্থনৈতিক,শিক্ষা, খাদ্য ও বাসস্থান সহ সমুদ্র উপকূলবর্তী অবহেলিত এ জনপদকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্নত এলাকায় পরিনত করতে বিশেষ উন্নয়ন পরিকল্পনা নিয়েছে। প্রধানমন্ত্রীর গৃহিত এই উন্নয়ন পরিকল্পণা বাস্তবায়নের লক্ষ্যে মহিববুর রহমানকে মন্ত্রী হিসেবে দেখতে চান এলাকাবাসী।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

অধ্যক্ষ মুহিবকে মন্ত্রীত্ব দেয়ার দাবীতে মহিপুর থানা যুবলীগের মানববন্ধন

প্রকাশের সময় : 03:57:07 pm, Monday, 7 January 2019