৬ অক্টোবর পর্যন্ত স্যাটেলাইট সম্প্রচারে সাময়িক ব্যাঘাত! Latest Update News of Bangladesh

বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:১২ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
প্রথম মন্ত্রিসভা বৈঠকে ১৮০ দিনের কর্মপরিকল্পনা ঘোষণা সরকারের সন্ধ্যায় জাতির উদ্দেশে প্রথম ভাষণ দিবেন প্রধানমন্ত্রী তারেক রহমান জবাবদিহিতা নিশ্চিত করতে ছায়া মন্ত্রিসভা গঠনের ঘোষণা জামায়াত আমিরের মার্চ শেষে খুলবে কলেজ, প্রকাশ ছুটির তালিকা পাকিস্তানে ধারাবাহিক হামলায় নিহত ডজনের বেশি মানুষ দায়িত্বকাল শেষে অন্তর্বর্তী সরকারের পেজ কার্যক্রম সমাপ্ত দীর্ঘ বিরতির পর তারেকের নেতৃত্বে বিএনপির নতুন মন্ত্রিসভা নজরুল-রিজভী-আব্বাস সহ প্রধানমন্ত্রীর উপদেষ্টা পদে যারা বিএনপি সরকারের মন্ত্রিসভায় ঠাঁই পেলেন বরিশাল বিভাগের ৫ এমপি প্রধানমন্ত্রীর সঙ্গে ড. মুহাম্মদ ইউনূসের শুভেচ্ছা বিনিময়




৬ অক্টোবর পর্যন্ত স্যাটেলাইট সম্প্রচারে সাময়িক ব্যাঘাত!

৬ অক্টোবর পর্যন্ত স্যাটেলাইট সম্প্রচারে সাময়িক ব্যাঘাত!




ডেস্ক রিপোর্ট ॥ বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বিএসসিএল) জানিয়েছে, জিওস্টেশনারি স্যাটেলাইটে সৌর ব্যতিচারের কারণে ২৯ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবর পর্যন্ত বাংলাদেশ স্যাটেলাইট-১ নির্ভর সম্প্রচারে সাময়িক ব্যাঘাত দেখা দিতে পারে।

বিএসসিএল সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সৌর ব্যতিচার বছরের দুইবার ঘটে এবং এটি একটি স্বাভাবিক মহাকাশীয় ঘটনা। এ সময় স্যাটেলাইটের সম্প্রচার কার্যক্রমে নির্দিষ্ট সময়ে সাময়িক বিঘ্ন ঘটার সম্ভাবনা থাকে। বিশেষ করে বাংলাদেশ স্যাটেলাইট-১-এর ক্ষেত্রে সম্ভাব্য সময়সূচি অনুযায়ী, ২৯ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবর প্রতিদিন কয়েক মিনিটের জন্য সম্প্রচারে বিঘ্ন দেখা দিতে পারে।

বিজ্ঞপ্তিতে বিস্তারিত সময়সূচি প্রকাশ করা হয়েছে। ২৯ সেপ্টেম্বর ৩ মিনিট, ৩০ সেপ্টেম্বর ৯ মিনিট, ১ অক্টোবর ১২ মিনিট, ২ ও ৩ অক্টোবর ১৩ মিনিট, ৪ অক্টোবর ১২ মিনিট, ৫ অক্টোবর ১১ মিনিট এবং ৬ অক্টোবর ৮ মিনিটের জন্য সম্প্রচারে সাময়িক ব্যাঘাত হতে পারে।

বিএসসিএল বলেছে, এই ব্যতিচার সতর্কতার সঙ্গে পর্যবেক্ষণ করা হবে এবং এটি দীর্ঘমেয়াদী কোনো ক্ষতির কারণ হবে না। ব্যবহারকারীদের সম্ভাব্য অসুবিধার জন্য আগেই সতর্ক করা হয়েছে। প্রতিষ্ঠানটি আশা প্রকাশ করেছে যে, সম্প্রচার কার্যক্রম সাময়িক বিঘ্ন সত্ত্বেও স্বাভাবিকভাবে চলবে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD