২০২৬ সালের ভোট যুদ্ধ শুরু এপ্রিলে Latest Update News of Bangladesh

সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৭:৫০ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
নববর্ষের প্রভাতে আশাবাদী বাংলাদেশের ভবিষ্যৎ দেখছেন প্রধানমন্ত্রী গণভোট বাস্তবায়ন না হলে আন্দোলন বাড়বে—বিরোধীদলীয় নেতা নলছিটিতে জমি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে হরমুজে ক্রুজ ক্ষেপণাস্ত্র লক্ষ্যবস্তু হয়ে ফিরে গেল মার্কিন যুদ্ধজাহাজ ! বাংলাদেশ ভারতের আস্থা ও সহযোগিতা এখন আরও শক্তিশালী: প্রণয় ভার্মা মধ্যপ্রাচ্য সংকট: লেবানন-ইসরায়েল সংঘর্ষে নিহত ৫ নলছিটিতে প্রতিবেশীর ডাকে বের হয়ে প্রাণ হারালেন ইকবাল ইরানের নিয়ন্ত্রণাধীন হরমুজ প্রণালি, টোল দিতে হবে রিয়ালে বরিশালে কমিটি গঠন নিয়ে রাজপথে নামলেন ছাত্রদল নেতাকর্মীরা বানারীপাড়ায় যৌতুকের দাবিতে স্ত্রীকে হত্যা, ঘাতক স্বামী গ্রেপ্তার




২০২৬ সালের ভোট যুদ্ধ শুরু এপ্রিলে

২০২৬ সালের ভোট যুদ্ধ শুরু এপ্রিলে




ডেস্ক রিপোর্ট ॥ ২০২৬ সালের এপ্রিলের প্রথমার্ধে জাতীয় নির্বাচন আয়োজনের ঘোষণা দিয়ে দেশের সামনে একটি ‘নতুন বাংলাদেশ’ গড়ার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। শুক্রবার সন্ধ্যায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি বলেন, “এটা কেবল একটি নির্বাচন নয়, এটি একটি ঐতিহাসিক দায়িত্ব পালন করার সময়।”

ড. ইউনূস বলেন, “এই নির্বাচনে আমরা চাই সবচেয়ে বেশি ভোটার, বেশি প্রার্থী ও দল অংশগ্রহণ করুক। আমরা চাই, এই নির্বাচন স্মরণীয় হয়ে থাকুক দেশের ইতিহাসে সবচেয়ে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন হিসেবে।”

তিনি আরও বলেন, এই নির্বাচন হবে সেই তরুণদের জন্য, যারা প্রথমবারের মতো ভোট দিয়ে গণতন্ত্রে অংশ নেবে। তিনি জনগণকে উৎসাহ দেন যেন তারা প্রার্থীদের কাছ থেকে স্পষ্ট প্রতিশ্রুতি আদায় করেন—স্বাধীনতা, গণতন্ত্র, সততা ও মানবিক মর্যাদার বিষয়ে।

ভাষণে তিনি বলেন, “আপনারা তাদের কাছে অঙ্গীকার আদায় করে নেবেন যে, তারা কখনও জনগণের মর্যাদা ক্ষুণ্ণ করবেন না, কোনো বিদেশি শক্তির কাছে দেশের স্বার্থ বিক্রি করবেন না এবং দেশের স্বার্থের বিরুদ্ধে কোনো অবস্থান নেবেন না।”

তিনি রাজনৈতিক সংস্কারের গুরুত্ব তুলে ধরে বলেন, “আমরা চাই সংসদের প্রথম অধিবেশনেই সেই সব ঐকমত্যভিত্তিক সংস্কার প্রস্তাব পাশ হোক—কোনো কাটাছেঁড়া ছাড়া।”

ভাষণে ড. ইউনূস আরও বলেন, পরিচিত দল ও প্রতীকের পেছনে কে কতটা দায়বদ্ধ, সেটিই হবে আগামী নির্বাচনে জনগণের মূল্যায়নের মানদণ্ড। জনগণের অংশগ্রহণেই ‘নতুন বাংলাদেশ’ গড়ে তোলা সম্ভব বলে তিনি বিশ্বাস করেন।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD