১৫তম শিক্ষক নিবন্ধনের চূড়ান্ত ফল আজ Latest Update News of Bangladesh

বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০২:৪২ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
আজ থেকে পুনরায় শুরু হলো গণতন্ত্র : প্রধানমন্ত্রী ত্রয়োদশ সংসদের স্পিকার ডেপুটি স্পিকারের শপথ গ্রহণ ত্রয়োদশ সংসদে ডেপুটি স্পিকার নির্বাচিত হলেন ব্যারিষ্টার কায়সার কামাল ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন যুদ্ধের আগুনে পুড়ছে মধ্যপ্রাচ্যের লাখো শিশুর জীবন:ইউনিসেফ শান্তির পথে তিন শর্ত তুলে ধরলেন ইরানের প্রেসিডেন্ট সংসদের প্রথম অধিবেশনেই উত্তাপ বাড়াচ্ছে রাষ্ট্রপতির ভাষণ মিরপুরে নাহিদ–তামিম জাদুতে পাকিস্তানের বিপক্ষে রেকর্ড জয় দুবাই বিমানবন্দরের কাছে ড্রোন বিস্ফোরণ, বাংলাদেশীসহ আহত ৪ এমপি-মন্ত্রীদের সংযত এবং মার্জিত আচরণের নির্দেশ প্রধানমন্ত্রীর




১৫তম শিক্ষক নিবন্ধনের চূড়ান্ত ফল আজ

১৫তম শিক্ষক নিবন্ধনের চূড়ান্ত ফল আজ




ভয়েস অব বরিশাল ডেস্ক॥  ১৫তম শিক্ষক নিবন্ধনের চূড়ান্ত ফল আজ (বুধবার) বিকালের মধ্যেই প্রকাশ করা হতে পারে। বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) চেয়ারম্যান এস এম আশফাক হুসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘গত ৫ জানুয়ারি ভাইভা শেষ হয়েছে। ৬ জানুয়ারি থেকে প্রার্থীদের যাচাই বাছাই শুরু হয়। আজ বুধবার (১৫ জানুয়ারি) ১৫তম শিক্ষক নিবন্ধনের চূড়ান্ত ফল প্রকাশ করার প্রস্তুতি শুরু হয়েছে। বিকেলের মধ্যে চূড়ান্ত ফল প্রকাশ করা হতে পারে।’

এর আগে গত ২৬ ও ২৭ জুলাই ১৫তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে ১ লাখ ২১ হাজার ৬৬০ জন অংশগ্রহণ করেন। ২২ অক্টোবর লিখিত পরীক্ষার ফল প্রকাশ করে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)।

লিখিততে ১৩ হাজার ৩৪৫ জন উত্তীর্ণ হন। তাদের মধ্যে স্কুল পর্যায়ে ১০ হাজার ৯৬৮ জন, স্কুল পর্যায়-২ এ ৭৭০ জন এবং কলেজ পর্যায়ে ১ হাজার ৬০৭ জন প্রার্থী উত্তীর্ণ হন।লিখিত পরীক্ষার ফল প্রকাশের পর ১২ নভেম্বর ভাইভা শুরু হয়। চলে ৫ জানুয়ারি পর্যন্ত। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ স্কুল ও কলেজ পর্যায়ের ১৩ হাজার ৩৪৫ জন ভাইভায় অংশগ্রহণ করেন।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD