১০ ডিসেম্বর সিইসির ভাষণ রেকর্ড, আসছে নির্বাচনী তফসিল Latest Update News of Bangladesh

বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
কাউনিয়ায় আলমারি থেকে উদ্ধার সাত রাউন্ড গুলি, গ্রেপ্তার ১ শেখ হাসিনা–কামালের মৃত্যুদণ্ডের ৪৫৭ পৃষ্ঠার রায় অনলাইনে প্রকাশ ভারত ও বাংলাদেশের সামরিক বাহিনীর মধ্যে একাধিক যোগাযোগের চ্যানেল খোলা: সেনাপ্রধান উপেন্দ্র পটুয়াখালীতে গণভোট ২০২৬ বিষয়ক প্রচারণা রোড শো টি২০ বিশ্বকাপ: আইসিসির অনুরোধেও ভারতে না খেলতে অনড় বিসিবি হিজলার মেঘনায় জাটকা রক্ষায় বিপুল কারেন্ট জাল জব্দ তরুণরা নির্বাচনে নেতৃত্ব দেবে, শিক্ষাই হবে পরিবর্তনের হাতিয়ার: প্রধান উপদেষ্টা ইরান ছাড়তে মার্কিন নাগরিকদের জরুরি সতর্ক বার্তা যুক্তরাষ্ট্রে নিরাপত্তার অজুহাতে এক লাখের বেশি ভিসা বাতিল এনসিপির পদত্যাগকারীদের বিকল্প রাজনীতির ডাক দিয়ে আসছে “জনযাত্রা”




১০ ডিসেম্বর সিইসির ভাষণ রেকর্ড, আসছে নির্বাচনী তফসিল

১০ ডিসেম্বর সিইসির ভাষণ রেকর্ড, আসছে নির্বাচনী তফসিল




ডেস্ক রিপোর্ট ॥ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার প্রক্রিয়া এখন চূড়ান্ত পর্যায়ে। নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী আগামী ১০ ডিসেম্বর প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীনের ভাষণ রেকর্ড করা হবে এবং ওই ভাষণের মধ্য দিয়েই তফসিল ঘোষণা হওয়ার কথা রয়েছে। এজন্য বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও বাংলাদেশ বেতারকে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার নির্দেশ পাঠানো হয়েছে।

সোমবার (৮ ডিসেম্বর) আগারগাঁও নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ বলেন, “১০ ডিসেম্বর ভাষণটি রেকর্ড করা হবে। এরপর ১০ বা ১১ ডিসেম্বর ভাষণ সম্প্রচারের পরিকল্পনা রয়েছে।”

তিনি জানান, কমিশন ইতোমধ্যে তফসিল ঘোষণার যাবতীয় আনুষঙ্গিক কার্যক্রম সম্পন্ন করেছে। এবার সরাসরি সম্প্রচার না করে রেকর্ড করা ভাষণ প্রচারের সিদ্ধান্ত নেওয়ার ফলে ভাষণের গঠন, বার্তা এবং উপস্থাপনা নিখুঁত হওয়ার সুযোগ থাকবে।

ইসি সূত্র জানায়, প্রচলিত ধারাবাহিকতা অনুযায়ী সিইসি ও অন্যান্য কমিশনার ১০ ডিসেম্বর রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করবেন। রাষ্ট্রপতির সঙ্গে আনুষ্ঠানিক আলোচনার পরই সাধারণত তফসিল ঘোষণা হয়। সে বিবেচনায়, সাক্ষাৎ শেষে সিইসির রেকর্ড করা ভাষণ প্রচার এবং সেদিনই তফসিল ঘোষণার সম্ভাবনা অত্যন্ত বেশি।

রাজনৈতিক অঙ্গনে এখন তফসিল ঘোষণার তারিখকে ঘিরে নানা আলোচনার মাঝেও ইসির এই প্রস্তুতি নির্বাচনকে আরও কাছে এনে দাঁড় করিয়েছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD