হলফনামায় তালাকপ্রাপ্ত স্বামীর নাম লিখলেন ঝালকাঠি-২আসনের,বিএনপির জীবা Latest Update News of Bangladesh

রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৩৫ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
নিরঙ্কুশ জয়ের পর রাষ্ট্রপতি পদে আলোচনায় আছেন যারা দেশের ১৩তম প্রধানমন্ত্রীর নেতৃত্বে নতুন সরকারের যাত্রা শুরু হচ্ছে সোমবার তারেক প্রধানমন্ত্রী হলে আলোচনায় আপত্তি নেই জয়ের নির্বাচিত হয়েই প্রতিদ্বন্দ্বীর বাসায় ফুল নিয়ে মাসুদ সাঈদী ভোটের বিরোধকে কেন্দ্র করে কাঁঠালিয়ায় সংঘর্ষ, আহত দুই নারী জাতীয় ঐক্যের ডাক দিলেন তারেক রহমান কুয়াকাটার পর্যটনে নির্বাচন প্রভাব ফেলেছে ভালোবাসা দিবসে ইরান ইস্যু, ট্রাম্পের নির্দেশ পেলেই শুরু হতে পারে বড় অভিযান মঙ্গলবারের মধ্যে নতুন প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যদের শপথ! বিএনপি পেল সর্বাধিক আসন, নির্বাচন কমিশনের গেজেট প্রকাশ




হলফনামায় তালাকপ্রাপ্ত স্বামীর নাম লিখলেন ঝালকাঠি-২আসনের,বিএনপির জীবা

হলফনামায় তালাকপ্রাপ্ত স্বামীর নাম লিখলেন ঝালকাঠি-২আসনের,বিএনপির জীবা




ঝালকাঠি প্রতিনিধি:হলফনামায় তালাক হয়ে যাওয়া স্বামীর নাম লিখেছেন ঝালকাঠি-২ আসনের বিএনপি প্রার্থী জীবা আমিনা খান। এটা এখন নির্বাচনী এলাকায় টক অব দ্যা টাউন। জীবা আমিনা খানের হলফনামায় স্বামীর নামের ঘরে মোকাররম হোসেন খান লেখা রয়েছে। বিষয়টি গত ২/১ দিনে জানাজানি হওয়ায় এ নিয়ে ঝালকাঠিতে তোলপাড় শুরু হয়। শুধু তাই নয়, হলফনামার বর্তমান ঠিকানার ঘরেও মোকাররম হোসেন খানের বাড়ী ঠিকানা (বাড়ী নং-১৬,এপিটি-৫০১, রাস্তা নং-৫৯ গুলশান, ঢাকা) উল্লেখ করা হয়েছে।
এ ব্যাপারে সোমবার মোকাররম হোসেনের আইনজীবী অ্যাডভোকেট হোসনে আরা ঝালকাঠির সাংবাদিকদের মুঠো ফোনে বলেন, মোকাররম হোসেন গত ১০ মার্চ’ ২০১৮ তারিখ জীবা আমিনা খানকে তালাক দেন। (ভলিউম নং-৬/পেইজ-২)। এরপরেও তার হলফনামায় আমার মক্কেলের নাম ব্যবহার করা বেআইনি।

এ ছাড়া তিনি হলফনামার বর্তমান ঠিকানার ঘরেও আমার মক্কেলের বাড়ীর ঠিকানা ব্যবহার করেছেন। এ বিষয় আইনি পদক্ষেপ নেয়ার প্রক্রিয়া চলছে বলে তিনি জানান। হলফনামায় ডিভোর্স হয়ে যাওয়া স্বামীর নাম ব্যবহার করা প্রসঙ্গে জানতে চাইলে জীবা আমিনা খান বলেন, তালাকের কোন কাগজপত্র আমি হাতে পাইনি। পরে আবার তিনি বলেন হলফনামায় ডিভোর্সের কথা উল্লেখ রয়েছে। মোকাররম হোসেনের ঠিকানা ব্যবহার করা প্রসঙ্গে বলেন, ওখানে আমি এখন থাকিনা, আগে থাকতাম।

এ বিষয় জীবা আমিনা খানের আইনজীবী অ্যাডভোকেট মিজানুর রহমান মুবিন বলেন, হলফনামায় মোকাররম হোসেনের নাম লেখা হলেও একটি পৃথকভাবে বসবাস লেখা রয়েছে। বাড়ীর ঠিকানা প্রসঙ্গে তিনি বলেন, জীবা আমিনা খানের জাতীয় পরিচয়পত্রে ঐ ঠিকানা আছে। তাই ওটি ব্যবহার করা হয়েছে। এ বিষয় জেলা আ.লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির বলেন, বিষয়টি আমাদের জানা ছিলোনা। আপনারা যখন বলেছেন এখন আমরা খতিয়ে দেখছি। এ ছাড়া তিনি এখন একটি মামলায় ফেরার আসামী।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD