স্কুলছাত্রী অপহরণ:যুবকের ১৪ বছর কারাদণ্ড Latest Update News of Bangladesh

রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:১৭ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
নিরঙ্কুশ জয়ের পর রাষ্ট্রপতি পদে আলোচনায় আছেন যারা দেশের ১৩তম প্রধানমন্ত্রীর নেতৃত্বে নতুন সরকারের যাত্রা শুরু হচ্ছে সোমবার তারেক প্রধানমন্ত্রী হলে আলোচনায় আপত্তি নেই জয়ের নির্বাচিত হয়েই প্রতিদ্বন্দ্বীর বাসায় ফুল নিয়ে মাসুদ সাঈদী ভোটের বিরোধকে কেন্দ্র করে কাঁঠালিয়ায় সংঘর্ষ, আহত দুই নারী জাতীয় ঐক্যের ডাক দিলেন তারেক রহমান কুয়াকাটার পর্যটনে নির্বাচন প্রভাব ফেলেছে ভালোবাসা দিবসে ইরান ইস্যু, ট্রাম্পের নির্দেশ পেলেই শুরু হতে পারে বড় অভিযান মঙ্গলবারের মধ্যে নতুন প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যদের শপথ! বিএনপি পেল সর্বাধিক আসন, নির্বাচন কমিশনের গেজেট প্রকাশ




স্কুলছাত্রী অপহরণ:যুবকের ১৪ বছর কারাদণ্ড

স্কুলছাত্রী অপহরণ:যুবকের ১৪ বছর কারাদণ্ড




অনলাইন ডেস্ক:পিরোজপুরে এক স্কুলছাত্রীকে (১৪) অপহরণের দায়ে এমদাদুল হক (২৫) নামে এক যুবককে ১৪ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালাত।পাশাপাশি তাকে ২০ হাজার টাকা জরিমানা,অনাদায়ে আরো তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।মঙ্গলবার (১৪ আগস্ট) দুপুরে পিরোজপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মিজানুর রহমান এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত এমদাদুল হক পিরোজপুর সদর উপজেলার দুর্গাপুর গ্রামের মৃত মইন উদ্দিনের ছেলে।আদালত সূত্রে জানা গেছে,২০১০ সালের ১৪ আগস্ট সকালে বাড়ি থেকে স্কুলে যাওয়ার পথে সদর উপজেলার দুর্গাপুর ইউনিয়ন পরিষদ এলাকার ব্রিজের ওপর থেকে মেয়েটিকে জোর করে তুলে নিয়ে যায় এমদাদুল হক।ঘটনার পরেরদিন (১৫ আগস্ট) মেয়েটির বাবা বাদী হয়ে এমদাদুল হককে আসামি করে পিরোজপুর সদর থানায় অপহরণের অভিযোগে মামলা দায়ের করেন।

এরপর পুলিশ মেয়েটিকে উদ্ধার করে ও এমদাদুল হককে গ্রেফতার করে।ওই বছরের ১৩ সেপ্টেম্বর মামলার তদন্ত কর্মকর্তা (এসআই) পিরোজপুর সদর থানার তৎকালীন উপ পরিদর্শক (এসআই) মাহফুজ হোসেন এমদাদুল হকের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেন।আদালত নয় জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আসামির অনুপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।রাষ্ট্রপক্ষে ছিলেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি আব্দুর পিপি আব্দুর রাজ্জাক খান।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD