সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী ডিবি হেফাজতে Latest Update News of Bangladesh

বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০২:০১ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
শিক্ষক প্রশিক্ষণ ও উপকূল উন্নয়ন পরিকল্পনায় সরকারের নতুন ঘোষণা ৩৬ দেশে ভিসামুক্ত ভ্রমণ সুবিধা পেলেও র‌্যাংকিংয়ে পিছিয়েছে বাংলাদেশ যুক্তরাষ্ট্র ছাড়া হরমুজ নিরাপত্তায় ইউরোপীয় জোট গঠনের উদ্যোগ নববর্ষের প্রভাতে আশাবাদী বাংলাদেশের ভবিষ্যৎ দেখছেন প্রধানমন্ত্রী গণভোট বাস্তবায়ন না হলে আন্দোলন বাড়বে—বিরোধীদলীয় নেতা নলছিটিতে জমি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে হরমুজে ক্রুজ ক্ষেপণাস্ত্র লক্ষ্যবস্তু হয়ে ফিরে গেল মার্কিন যুদ্ধজাহাজ ! বাংলাদেশ ভারতের আস্থা ও সহযোগিতা এখন আরও শক্তিশালী: প্রণয় ভার্মা মধ্যপ্রাচ্য সংকট: লেবানন-ইসরায়েল সংঘর্ষে নিহত ৫ নলছিটিতে প্রতিবেশীর ডাকে বের হয়ে প্রাণ হারালেন ইকবাল




সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী ডিবি হেফাজতে

সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী ডিবি হেফাজতে




ডেস্ক রিপোর্ট ॥ জাতীয় সংসদের সাবেক স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীকে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার (৬ এপ্রিল) দিবাগত রাত আনুমানিক সাড়ে ৪টার দিকে ধানমন্ডির ৮/এ রোডের নিজ বাসা থেকে তাকে আটক করা হয়।

ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম জানান, গ্রেপ্তারের পর তাকে মিন্টো রোডস্থ ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। বর্তমানে তিনি সেখানে আইনশৃঙ্খলা বাহিনীর হেফাজতে রয়েছেন। কোন মামলার ভিত্তিতে গ্রেপ্তার করা হয়েছে সে বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে বলে পুলিশ জানিয়েছে।

জানা গেছে, জুলাই–আগস্ট গণ-অভ্যুত্থান চলাকালীন সহিংসতার ঘটনায় দায়ের হওয়া বিভিন্ন মামলায় তার নাম রয়েছে। এর মধ্যে ২০২৪ সালের ২৭ আগস্ট রংপুরে স্বর্ণশ্রমিক মুসলিম উদ্দিন নিহত হওয়ার ঘটনায় দায়ের হত্যা মামলাটি আলোচিত। নিহতের স্ত্রী দিলরুবা আক্তারের দায়ের করা মামলায় সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুনশিসহ ১৭ জনকে আসামি করা হয়।

এই মামলায় ইতোমধ্যে গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন টিপু মুনশি। তদন্ত সংশ্লিষ্টরা জানিয়েছেন, মামলার অগ্রগতির অংশ হিসেবেই সাবেক স্পিকারকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়েছে।

ড. শিরীন শারমিন চৌধুরী বাংলাদেশের সংসদীয় ইতিহাসে দীর্ঘ সময় স্পিকারের দায়িত্ব পালনকারী অন্যতম ব্যক্তি। তিনি ২০১৩ সালের ৩০ এপ্রিল প্রথম স্পিকার নির্বাচিত হন এবং পরপর চার মেয়াদে দায়িত্ব পালন করেন। সর্বশেষ ২০২৪ সালের ৩০ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদের স্পিকার হিসেবে শপথ গ্রহণ করেন।

রংপুর-৬ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়নে নির্বাচিত এই নেতা ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর ২ সেপ্টেম্বর স্পিকারের পদ থেকে পদত্যাগ করেন। এরপর জনসম্মুখে কম উপস্থিত থাকায় তাকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে কৌতূহল তৈরি হয়েছিল।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD