সয়াবিন তেলের দাম লিটারে ১৮ টাকা বাড়ানোর প্রস্তাব Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




সয়াবিন তেলের দাম লিটারে ১৮ টাকা বাড়ানোর প্রস্তাব

সয়াবিন তেলের দাম লিটারে ১৮ টাকা বাড়ানোর প্রস্তাব




ডেস্ক রিপোর্ট ॥ বাংলাদেশে সয়াবিন তেলের দাম প্রতি লিটারে এক লাফে ১৮ টাকা বাড়ানোর প্রস্তাব দিয়েছেন ভোজ্যতেল পরিশোধন কারখানার মালিকেরা। ২৭ মার্চ বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনকে বিষয়টি লিখিতভাবে জানিয়ে তারা এই দাম বাড়ানোর সুপারিশ করেন। তবে বাণিজ্য মন্ত্রণালয়ে ২৯ মার্চ অনুষ্ঠিত বৈঠকে কোনো সিদ্ধান্ত না হওয়ায়, আগামী সপ্তাহে আবারও মালিকদের সঙ্গে বৈঠক হতে পারে বলে জানা গেছে।

এই দাম বৃদ্ধির প্রস্তাবের মূল কারণ হিসেবে শুল্ক-কর অব্যাহতির মেয়াদ শেষ হওয়াকে উল্লেখ করা হচ্ছে। বর্তমানে শুল্ক-কর রেয়াত সুবিধা ৩০ জুন পর্যন্ত বাড়ানোর বিষয়ে বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন চিঠি দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ডকে। তবে এনবিআর এ বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত গ্রহণ করেনি। কমিশনের পক্ষ থেকে আশা করা হচ্ছে, শুল্ক-কর সুবিধা অব্যাহত রাখলে তেলের দাম বাড়ানো থেকে বিরত থাকবে পরিশোধন কারখানার মালিকেরা।

এদিকে, মালিকদের প্রস্তাবিত দাম অনুযায়ী, প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম ১৯৩ টাকা হবে, যা বর্তমানে ১৭৫ টাকা। এ ছাড়া, পাঁচ লিটারের বোতলজাত সয়াবিন তেলের দাম ৯৩৫ টাকা করা হবে বলে জানানো হয়েছে। একইভাবে খোলা সয়াবিন ও পাম তেলের দাম লিটারপ্রতি ১৭০ টাকা নির্ধারণ করার প্রস্তাব রয়েছে, যা বর্তমানে ১৫৭ টাকা।

বাণিজ্য মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে, এই বিষয়ে দ্রুত কোনো সিদ্ধান্ত নেওয়া হবে না এবং আগামী কয়েকদিনে পরবর্তী বৈঠকে আলোচনা চলবে।

সরকারি পর্যায়ে যদি শুল্ক-কর রেয়াতের সুবিধা শেষ হয়ে যায়, তবে এর প্রভাব সাধারণ মানুষের উপর পড়বে। বিশেষ করে সয়াবিন তেলের দাম বাড়লে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনযাত্রায় চাপ বাড়বে। সরকার এ বিষয়ে শিগগিরই কোনো সিদ্ধান্ত নিবে বলে আশা করা যাচ্ছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD