শহীদ ওসমান হাদির জানাজা সম্পন্ন, লাখো মানুষের অশ্রুতে বিদায় Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:৪৭ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




শহীদ ওসমান হাদির জানাজা সম্পন্ন, লাখো মানুষের অশ্রুতে বিদায়

শহীদ ওসমান হাদির জানাজা সম্পন্ন, লাখো মানুষের অশ্রুতে বিদায়




ডেস্ক রিপোর্ট ॥ লাখো মানুষের ঢল আর শোকাবহ পরিবেশের মধ্য দিয়ে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হলো ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান হাদির জানাজা। শনিবার (২০ ডিসেম্বর) দুপুর আড়াইটায় বড় ভাই আবু বকর সিদ্দিকের ইমামতিতে নামাজে জানাজা আদায় করা হয়।

জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম সম্মুখসারির এই যোদ্ধার জানাজাকে কেন্দ্র করে সকাল থেকেই রাজধানীর বিভিন্ন এলাকা ছাড়াও দূর-দূরান্ত থেকে মানুষ মানিক মিয়া অ্যাভিনিউ ও সংসদ ভবন এলাকায় জড়ো হতে শুরু করে। জানাজাস্থলে ‘শহীদের রক্ত বৃথা যেতে দেব না’—এমন স্লোগানও শোনা যায়।

নামাজে জানাজায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ উপদেষ্টা পরিষদের সদস্য, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, ছাত্রনেতা ও নাগরিক সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। তারা শহীদ হাদির অবদান স্মরণ করে বলেন, তিনি ছিলেন অন্যায়ের বিরুদ্ধে আপসহীন এক প্রতীক।

প্রধান উপদেষ্টার প্রেস উইং আগেই জানায়, নিরাপত্তাজনিত কারণে জানাজায় অংশগ্রহণকারীদের কোনো ধরনের ব্যাগ বা ভারী বস্তু বহন না করতে এবং সংসদ ভবনের আশপাশে ড্রোন না ওড়াতে অনুরোধ জানানো হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী সার্বিক নিরাপত্তা জোরদার করে।

প্রথম ঘোষণায় জানাজা দুপুর দুইটায় হওয়ার কথা থাকলেও পরে তা পরিবর্তন করে আড়াইটায় নির্ধারণ করা হয়। সময়সূচি পরিবর্তনের পরও বিপুল জনসমাগমে কোনো বিশৃঙ্খলা দেখা যায়নি।

শহীদ শরিফ ওসমান হাদির জানাজা গণমানুষের আবেগ ও প্রতিবাদের এক অনন্য দৃশ্যে পরিণত হয়, যা সমসাময়িক রাজনৈতিক ইতিহাসে গভীর ছাপ রেখে যাবে বলে মনে করছেন বিশ্লেষকরা।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD