শনিবার থেকে বাস চলবে, আশা নৌমন্ত্রীর Latest Update News of Bangladesh

বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ১২:৪৮ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
এয়ারপোর্টে ভিড় নয়, দলের সুনাম রক্ষার আহ্বান তারেক রহমানের বাংলাদেশি ক্রিকেটে নতুন অধ্যায়, আইপিএল-এ মুস্তাফিজের রেকর্ড মূল্য খালেদা জিয়া দেশের ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ: প্রধান উপদেষ্টা ফ্যাসিস্ট শক্তির প্রত্যাবর্তন আর সম্ভব নয়: প্রধান উপদেষ্টা তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন ঘিরে বিএনপির ডিজিটাল কর্মসূচি প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশে ভাষণ দেবেন আজ গৌরনদীতে কাভার্ড ভ্যানের ধাক্কা, আহত মাইক্রোবাসের ৮ যাত্রী কুয়াকাটায় মহান বিজয় দিবসে র‍্যালি ও আলোচনা সভা যথাযোগ্য মর্যাদায় বরিশালে বিজয় দিবস উদযাপন ৫৪ প্যারাট্রুপারের প্যারাস্যুটিংয়ে বিজয় দিবসে বিশ্ব রেকর্ড




শনিবার থেকে বাস চলবে, আশা নৌমন্ত্রীর

শনিবার থেকে বাস চলবে, আশা নৌমন্ত্রীর




অনলাইন ডেস্ক:শুক্রবার যে পরিস্থিতি ছিল সেই পরিস্থিতি শনিবার থাকলে সকাল থেকেই বাস চলবে বলে আশা প্রকাশ করেছেন নৌমন্ত্রী শাজাহান খান।

শুক্রবার রাজধানীর মহাখালী আন্তঃজেলা বাস টার্মিনালে এক অনুষ্ঠানের পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

নৌমন্ত্রী শাজাহান খান বলেন, এটা কোনো ধর্মঘট নয়। নিরাপত্তার অভাবে মালিক-শ্রমিকরা দিনের বেলায় বাস চলাচল বন্ধ রেখেছেন।

তিনি বলেন, আজকে যে পরিস্থিতি দেখলাম, কাল যদি সেই পরিস্থিতি থাকে তাহলে আশা করি কাল থেকে মালিক শ্রমিকরা গাড়ি চালাবেন।

নৌমন্ত্রী বলেন, আমাকে বিভিন্ন মালিক এবং শ্রমিক কমিটির নেতারা যেটা জানিয়েছে, আজ রাতের গাড়িগুলো তারা চালাবে এবং কাল পরিস্থিতি অনুকূলে থাকলে পরিস্থিতি বুঝে গাড়ি চলবে।

বাসচাপায় নিহত শহীদ রমিজউদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের শিক্ষার্থী দিয়া খানম মিম ও আবদুল করিম রাজিবের আত্মার মাগফিরাত কামনায় মহাখালী আন্তঃজেলা বাস টার্মিনালে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের আয়োজিত মিলাদ মাহফিলে অংশ নেন নৌমন্ত্রী।

সেখানে শাজাহান খান জানান, তার ভাই ও শুভাকাঙ্ক্ষীরা মিলে নিহত দুজনের পরিবারকে ৫ লাখ করে ১০ লাখ টাকার আর্থিক সহায়তা দিয়েছেন।

এছাড়া নৌপরিবহনমন্ত্রীর বাবার নামে গড়া প্রতিষ্ঠান আসমত আলী খান রিসার্চ ফাউন্ডেশন থেকে দিয়ার পঞ্চম শ্রেণি পড়ুয়া ছোট ভাই ও রাজিবের ছোট ভাইকে থেকে প্রতি মাসে একটা আর্থিক বৃত্তি দেয়া হবেও বলে ঘোষণা দেন তিনি।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD