রাতের অন্ধকারে বঙ্গোপসাগরের ভূমিকম্পে কাঁপল টেকনাফ Latest Update News of Bangladesh

বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
কাউনিয়ায় আলমারি থেকে উদ্ধার সাত রাউন্ড গুলি, গ্রেপ্তার ১ শেখ হাসিনা–কামালের মৃত্যুদণ্ডের ৪৫৭ পৃষ্ঠার রায় অনলাইনে প্রকাশ ভারত ও বাংলাদেশের সামরিক বাহিনীর মধ্যে একাধিক যোগাযোগের চ্যানেল খোলা: সেনাপ্রধান উপেন্দ্র পটুয়াখালীতে গণভোট ২০২৬ বিষয়ক প্রচারণা রোড শো টি২০ বিশ্বকাপ: আইসিসির অনুরোধেও ভারতে না খেলতে অনড় বিসিবি হিজলার মেঘনায় জাটকা রক্ষায় বিপুল কারেন্ট জাল জব্দ তরুণরা নির্বাচনে নেতৃত্ব দেবে, শিক্ষাই হবে পরিবর্তনের হাতিয়ার: প্রধান উপদেষ্টা ইরান ছাড়তে মার্কিন নাগরিকদের জরুরি সতর্ক বার্তা যুক্তরাষ্ট্রে নিরাপত্তার অজুহাতে এক লাখের বেশি ভিসা বাতিল এনসিপির পদত্যাগকারীদের বিকল্প রাজনীতির ডাক দিয়ে আসছে “জনযাত্রা”




রাতের অন্ধকারে বঙ্গোপসাগরের ভূমিকম্পে কাঁপল টেকনাফ

রাতের অন্ধকারে বঙ্গোপসাগরের ভূমিকম্পে কাঁপল টেকনাফ




ডেস্ক রিপোর্ট ॥ বৃহস্পতিবার (২৭ নভেম্বর) রাত ৩টা ২৯ মিনিটে কক্সবাজারের টেকনাফের নিকট বঙ্গোপসাগরে ৪ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। টেকনাফ থেকে প্রায় ১১৮ কিলোমিটার দূরে ভূমিকম্পটির উৎপত্তি হয় বলে নিশ্চিত করেছে ভলকানো ডিসকভারি ও ইএমএসসি। ইএমএসসি জানায়, ভূমিকম্পটির গভীরতা ছিল ১০ কিলোমিটার। অল্প ঝাঁকুনি হওয়ায় অধিকাংশ মানুষ এটি অনুভব না করলেও ভূ-বিজ্ঞানীদের মতে, এটি সাম্প্রতিক ভূমিকম্প চক্রেরই ধারাবাহিকতা।

গত শুক্রবার রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ৫.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে অন্তত ১০ জন নিহত এবং ৬ শতাধিক মানুষ আহত হন। শক্তিশালী কম্পনে বহু মানুষ আতঙ্কে ঘর ছাড়েন। প্রত্যক্ষদর্শীরা জানান, এর আগে এমন তীব্র কম্পন তারা দেখেননি। পরদিন আরও তিনটি আফটারশক ঢাকায় অনুভূত হয়, যা মানুষের আতঙ্ক বাড়িয়ে দেয়।

টানা ভূমিকম্প বিশেষজ্ঞদের দৃষ্টি আকর্ষণ করেছে। তারা বলছেন, বাংলাদেশের ভূগর্ভস্থ টেকটনিক প্লেটগুলোর চাপ বৃদ্ধি পাওয়ায় এমন ঘনঘন কম্পন অস্বাভাবিক নয়। তবে বড় ধরনের ভূমিকম্পের ঝুঁকি এড়াতে ভবন নিরাপত্তা, জরুরি প্রস্তুতি এবং জনসচেতনতায় গুরুত্ব দেওয়ার পরামর্শ দিচ্ছেন তারা।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD