রাজাপুরে সাউথ স্টার ক্যাবল নেটওয়ার্কের ডিজিটাল কন্ট্রোল রুম উদ্বোধন, শিল্প হিসেবে ঘোষনার দাবি Latest Update News of Bangladesh

সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৮:৫৫ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
নববর্ষের প্রভাতে আশাবাদী বাংলাদেশের ভবিষ্যৎ দেখছেন প্রধানমন্ত্রী গণভোট বাস্তবায়ন না হলে আন্দোলন বাড়বে—বিরোধীদলীয় নেতা নলছিটিতে জমি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে হরমুজে ক্রুজ ক্ষেপণাস্ত্র লক্ষ্যবস্তু হয়ে ফিরে গেল মার্কিন যুদ্ধজাহাজ ! বাংলাদেশ ভারতের আস্থা ও সহযোগিতা এখন আরও শক্তিশালী: প্রণয় ভার্মা মধ্যপ্রাচ্য সংকট: লেবানন-ইসরায়েল সংঘর্ষে নিহত ৫ নলছিটিতে প্রতিবেশীর ডাকে বের হয়ে প্রাণ হারালেন ইকবাল ইরানের নিয়ন্ত্রণাধীন হরমুজ প্রণালি, টোল দিতে হবে রিয়ালে বরিশালে কমিটি গঠন নিয়ে রাজপথে নামলেন ছাত্রদল নেতাকর্মীরা বানারীপাড়ায় যৌতুকের দাবিতে স্ত্রীকে হত্যা, ঘাতক স্বামী গ্রেপ্তার




রাজাপুরে সাউথ স্টার ক্যাবল নেটওয়ার্কের ডিজিটাল কন্ট্রোল রুম উদ্বোধন, শিল্প হিসেবে ঘোষনার দাবি

রাজাপুরে সাউথ স্টার ক্যাবল নেটওয়ার্কের ডিজিটাল কন্ট্রোল রুম উদ্বোধন, শিল্প হিসেবে ঘোষনার দাবি




রাজাপুর প্রতিনিধি ॥
ঝালকাঠির রাজাপুরে উদ্বোধন হয়েছে সাউথ স্টার ক্যাবল নেটওয়ার্কের ডিজিটাল কন্ট্রোল রুম।শনিবার বিকেলে রাজাপুর উপজেলা অডিটরিয়ামে জমকালো আনুষ্ঠানে এ কন্ট্রোল রুম উদ্বোধন হয়। ভিডিও কনফারেন্সে কন্ট্রোল রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। তিনি বলেন, ডিজিটাল হওয়ার সুবিধা পাচ্ছে আজ বাংলাদেশের মানুষ। তাই তৃনমূলেও ডিজিটালাইজেশনের ছোয়া পৌছে যাচ্ছে।

এরই ধারাবাহিকতায় ক্যাবল নেটওয়ার্কও ডিজিটাল হচ্ছে। ঝালকাঠি জেলা ক্যাবল নেটওয়ার্কের সভাপতি সেলিম মুন্সির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন মুক্তধারা ফাউন্ডেশনের সভাপতি কাজী বর্ণ উত্তম। কোয়াব সমন্বয় কমিটির আহ্বায়ক এসএম শামসুর রহমান শিমুলসহ ঝালকাঠি ও রাজাপুরের বিশিষ্ঠ ব্যক্তিবর্গ অনুষ্ঠানে বক্তব্য রাখেন।

বক্তারা ক্যাবল ব্যবসাকে শিল্প হিসেবে ঘোষনার জন্য সরকারের প্রতি দাবি জানান এবং সরকারের সহযোগীতা কামনা করেন। অনুষ্ঠানে দেশের বিভিন্ন জেলার ক্যাবল নেটওয়ার্ক সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন বেসরকারি টেলিভিশনের বিপনন বিভাগের কর্মকর্তা ও সাংবাদিকসহ বিভিন্ন ক্যাবল ব্যবসায়ী প্রতিষ্ঠানের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। এ কন্টোল রুমটি উদ্বোধন হওয়ায় ঝালকাঠি ও তার আশপাশের জেলার ডিশ গ্রাহকরা উন্নতমানের সচ্ছ ছবি পাবেন টেলিভিশনে।
……………………….

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD