রাজাপুরে সরকারি নির্দেশ অমান্য করায় পাঁচ জনকে জরিমানা Latest Update News of Bangladesh

বুধবার, ১৭ জুন ২০২৬, ০৬:৫৪ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




রাজাপুরে সরকারি নির্দেশ অমান্য করায় পাঁচ জনকে জরিমানা

রাজাপুরে সরকারি নির্দেশ অমান্য করায় পাঁচ জনকে জরিমানা




ঝালকাঠি প্রতিনিধি॥ ঝালকাঠির রাজাপুরে সরকারি নির্দেশ অমান্য করায় এক মোটরসাইকেল চালকসহ পাঁচ ব্যবসায়ীকে সাড়ে ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। শনিবার দুপুরে উপজেলা সদরের বাজার ও বাগড়ি বাজার এলাকায় ভ্রাম্যমান আদালত এ দন্ড প্রদান করেন।

দন্ডপ্রাপ্তরা হলো উপজেলার বাগড়ি এলাকার মৃত জয়নাল হাওলাদার এর পুত্র মোঃ রাসেল ১ হাজার টাকা, রাজাপুর সদর এলাকার অমল দেবনাথ এর পুত্র রাজিব দেবনাথ ১ হাজার টাকা, নারিকেলবাড়িয়া এলাকার মোঃ সৈজদ্দিন হাওলাদার এর পুত্র মোঃ মাহফুজ ১ হাজার টাকা, মনোহরপুর এলাকার মোঃ শাহজাহান হাওলাদার এর পুত্র মোঃ রেজাউল করিম ২ হাজার টাকা, পার্শ্ববর্তী কাউখালী উপজেলার শিয়ালকাঠি এলাকার মোঃ নুরুল ইসলাম এর পুত্র মোটরসাইকেল চালক মোঃ মেহেদি হাসান ৫ শত টাকা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমান আদালতের বিচারক মোঃ সোহাগ হাওলাদার জানান, ভ্রাম্যমান আদালতে পাঁচ জনকে পাঁচ হাজার পাঁচ শত টাকা জরিমানা করা হয়েছে এবং তারা ভবিষ্যতে এ রকম কাজে লিপ্ত হবে না এই মর্মে তাদের কাছ থেকে মুচলেকা রাখা হয়েছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD