রাজনৈতিক দল নিবন্ধন শিগগিরই চূড়ান্ত, ইইউ প্রতিনিধি আসছে ইসিতে Latest Update News of Bangladesh

রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
নিরঙ্কুশ জয়ের পর রাষ্ট্রপতি পদে আলোচনায় আছেন যারা দেশের ১৩তম প্রধানমন্ত্রীর নেতৃত্বে নতুন সরকারের যাত্রা শুরু হচ্ছে সোমবার তারেক প্রধানমন্ত্রী হলে আলোচনায় আপত্তি নেই জয়ের নির্বাচিত হয়েই প্রতিদ্বন্দ্বীর বাসায় ফুল নিয়ে মাসুদ সাঈদী ভোটের বিরোধকে কেন্দ্র করে কাঁঠালিয়ায় সংঘর্ষ, আহত দুই নারী জাতীয় ঐক্যের ডাক দিলেন তারেক রহমান কুয়াকাটার পর্যটনে নির্বাচন প্রভাব ফেলেছে ভালোবাসা দিবসে ইরান ইস্যু, ট্রাম্পের নির্দেশ পেলেই শুরু হতে পারে বড় অভিযান মঙ্গলবারের মধ্যে নতুন প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যদের শপথ! বিএনপি পেল সর্বাধিক আসন, নির্বাচন কমিশনের গেজেট প্রকাশ




রাজনৈতিক দল নিবন্ধন শিগগিরই চূড়ান্ত, ইইউ প্রতিনিধি আসছে ইসিতে

রাজনৈতিক দল নিবন্ধন শিগগিরই চূড়ান্ত, ইইউ প্রতিনিধি আসছে ইসিতে




ডেস্ক রিপোর্ট ॥ আগামী ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দল নিবন্ধন প্রক্রিয়া প্রায় শেষ পর্যায়ে। সবকিছু ঠিক থাকলে আগামী রোববার অথবা সোমবার রাজনৈতিক দল নিবন্ধনের তালিকা চূড়ান্ত করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ।

তিনি জানান, মাঠপর্যায়ে ২২টি রাজনৈতিক দলের কার্যক্রমের তথ্য সংগ্রহ করেছে কমিশন। এগুলো মোটামুটি যাচাই-বাছাই সম্পন্ন হয়েছে। রোববার অথবা সোমবারের কমিশন মিটিংয়ে বিষয়টি চূড়ান্ত করে জানিয়ে দেওয়া হবে।

আখতার আহমেদ আরও জানান, আসন্ন নির্বাচন নিয়ে আন্তর্জাতিক অঙ্গনেও আগ্রহ রয়েছে। ইতোমধ্যে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রাক নির্বাচনি প্রতিনিধি দল ২২ সেপ্টেম্বর ইসিতে আসবে। তারা কমিশনের সঙ্গে বৈঠক করে সার্বিক প্রস্তুতি ও পরিবেশ নিয়ে আলোচনা করবেন।

একই সময়ে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমের চূড়ান্ত প্রস্তুতিও চলছে। সিনিয়র সচিব বলেন, “আমরা তিন ধাপে ভোটার তালিকা হালনাগাদ করেছি। চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে ৩১ অক্টোবর।”

এছাড়া নির্বাচনী সামগ্রী কেনার কাজও শেষ পর্যায়ে রয়েছে। সেপ্টেম্বরেই কেনাকাটা শেষ হবে বলে জানান তিনি। তবে সংসদীয় আসনের সীমানা পুনঃনির্ধারণের বিষয়টি আদালতের রায়ের ওপর নির্ভর করছে।

নির্বাচন ঘিরে কমিশনের এই অগ্রগতি রাজনৈতিক দলগুলোকে আনুষ্ঠানিক প্রস্তুতির দিকেও ত্বরান্বিত করছে। বিশেষজ্ঞরা মনে করছেন, প্রবাসী ভোটার নিবন্ধন থেকে শুরু করে ইইউর সম্পৃক্ততা–সবই নির্বাচনকে আন্তর্জাতিক মানদণ্ডে পরিচালনার অংশ।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD