রহমতপুর মাধ্যমিক বিদ্যালয়ে স্টুডেন্ট কেবিনেট নির্বাচন সম্পন্ন Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




রহমতপুর মাধ্যমিক বিদ্যালয়ে স্টুডেন্ট কেবিনেট নির্বাচন সম্পন্ন

রহমতপুর মাধ্যমিক বিদ্যালয়ে স্টুডেন্ট কেবিনেট নির্বাচন সম্পন্ন




বাবুগঞ্জ প্রতিনিধি॥  বাবুগঞ্জের ঐতিহ্যবাহী রহমতপুর মাধ্যমিক বিদ্যালয়ে স্টুডেন্ট কেবিনেট নির্বাচন-২০২০ সম্পন্ন হয়েছে। ২৫ জানুয়ারি ব্যাপক উৎসাহ উদ্দিপনার মধ্যদিয়ে পুলিশি নিরাপত্তায় ৭৮০ জন ভোটার ভোট প্রয়োগের মাধ্যমে নেতৃত্ব বাছাই করে। ভোট গ্রহণ সকাল ০৯টায় শুরু হয়ে দুপুর ২টায় শেষ হয়। ভোটাররা লাইনে দাড়িয়ে ধৈর্য সহকারে ভোট প্রয়োগ করে। নির্বাচন কমিশনার সূচনা দাস পূজা ও প্রিজাইডিং অফিসার তানিয়া আক্তার , হুজাইফা ইবনে আলম ভোট গ্রহণ করেন। ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণির মোট ১৮জন শিক্ষার্থী নির্বাচনে প্রার্থীতা করে। এদের মধ্যে নির্বাচিত হয়েছে ১০ম শ্রেণির কার্নিজ ফাতেমা তিশা, জিয়াদুল বেপারি, ৯ম শ্রেণির রাবেয়া বর্শি অহনা, অরুপ রতন হাওলাদার, ৮ম শ্রেণির রামিশা রহমান,৭ম শ্রেণির ইশরাত জাহান নদী, ৬ষ্ঠ শ্রেণির নাফিজা তাসমিনা কাফি, নুসরাত জাহান ঐশী।

ভোট কেন্দ্র পরিদর্শন করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার ইসরাত জাহান নিনা , ম্যানেজিং কমিটির সদস্য কাজী মহিদুল ইসলাম লিটন, এয়ারপোর্ট থানার এস আই ও সিটিএসবির কর্মকর্তরা।

প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক অবিনাশ চন্দ্র রায় বলেন, সবার অংশগ্রহণে সুষ্ঠ সুন্দর ভোট গ্রহণ হয়েছে। এখান থেকেই শিক্ষার্থীরা তাদের নেতৃত্ব বাছাইয়ে অভ্যস্ত হতে পারে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD