যৌথ অভিযান চালিয়ে ভোলায় ৫ হাজার কেজি কারেন্ট জাল জব্দ Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০১:৪৭ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




যৌথ অভিযান চালিয়ে ভোলায় ৫ হাজার কেজি কারেন্ট জাল জব্দ

যৌথ অভিযান চালিয়ে ভোলায় ৫ হাজার কেজি কারেন্ট জাল জব্দ




ভোলা প্রতিনিধি॥  ভোলার পদ্মা মার্কেটে র‌্যাব-৮ ও নির্বাহী ম্যাজিস্ট্রেট যৌথ অভিযান চালিয়ে ৫ হাজার কেজি অবৈধ কারেন্ট জাল জব্দ করেছে। এসময় জাল বিক্রির অপরাধে ৬ ব্যবসায়ীকে আটক করা হয়।আটকৃতদের ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৫ জনকে এক বছরের কারাদণ্ড ও আরেক জনকে ১ মাসের কারাদণ্ড প্রদান করা হয়।রবিবার (১৮ আগস্ট) রাত ৯ টার দিকে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন ভোলা সদরের সহকারী কমিশনার (ভূমি) মো. কাওছার হোসেন।

কারাদণ্ডকৃতরা হলেন, ফারুক স্টোরের মালিক মো: ফারুক, রুবেল ট্রেডাস’র মালিক মো: রুবেল, মক্কা ট্রেডার্স’র মালিক মো: গিয়াস উদ্দিন, নিঠুর ও রবীন্দ্র ট্রেডার্সের মালিক নিঠুর দাস ও রবীন্দ্র দাসকে এক বছরের বিনাশ্রম কারাদন্ড এবং রাব্বানী স্টোরের মালিক গোলাম রাব্বানীকে এক মাসের কারাদন্ড প্রদান করা হয়।

ভোলা সদরের সহকারী কমিশনার (ভূমি) মো. কাওছার হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার রাত ৮ টার দিকে ওই মার্কেটে যৌথ অভিযান পরিচালনা করা হয়। এসময় ৫ হাজার কেজি কারেন্ট জাল ওই ব্যবসায়ীদের দোকান থেকে জব্দ করা হয়। জব্দকৃত জালের মূল্য প্রায় ১৫ লাখ টাকা বলে জানান তিনি।

তিনি আরও জানান, এসময় ৬ ব্যবসায়ীকে আটক করে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৫জনের ১ বছর ও এক জনের ১ মাসের কারাদণ্ড প্রদান করা হয়। এছাড়াও তাদের অভিযান অব্যহত থাকবে বলে তিনি জানান।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD