যুক্তরাষ্ট্রের রণপ্রস্তুতি-হাই অ্যালার্টে ইসরায়েল, মধ্যপ্রাচ্যে যুদ্ধের ছায়া Latest Update News of Bangladesh

বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৩৫ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
সন্ধ্যায় জাতির উদ্দেশে প্রথম ভাষণ দিবেন প্রধানমন্ত্রী তারেক রহমান জবাবদিহিতা নিশ্চিত করতে ছায়া মন্ত্রিসভা গঠনের ঘোষণা জামায়াত আমিরের মার্চ শেষে খুলবে কলেজ, প্রকাশ ছুটির তালিকা পাকিস্তানে ধারাবাহিক হামলায় নিহত ডজনের বেশি মানুষ দায়িত্বকাল শেষে অন্তর্বর্তী সরকারের পেজ কার্যক্রম সমাপ্ত দীর্ঘ বিরতির পর তারেকের নেতৃত্বে বিএনপির নতুন মন্ত্রিসভা নজরুল-রিজভী-আব্বাস সহ প্রধানমন্ত্রীর উপদেষ্টা পদে যারা বিএনপি সরকারের মন্ত্রিসভায় ঠাঁই পেলেন বরিশাল বিভাগের ৫ এমপি প্রধানমন্ত্রীর সঙ্গে ড. মুহাম্মদ ইউনূসের শুভেচ্ছা বিনিময় অভিজ্ঞদের বাইরে রেখে নতুন নেতৃত্বে সরকার গঠন




যুক্তরাষ্ট্রের রণপ্রস্তুতি-হাই অ্যালার্টে ইসরায়েল, মধ্যপ্রাচ্যে যুদ্ধের ছায়া

যুক্তরাষ্ট্রের রণপ্রস্তুতি-হাই অ্যালার্টে ইসরায়েল, মধ্যপ্রাচ্যে যুদ্ধের ছায়া




আন্তর্জাতিক ডেস্ক ॥ মধ্যপ্রাচ্যে নতুন সংঘাতের আশঙ্কা উঁচুতে, যখন ইরানে সরকারবিরোধী বিক্ষোভ নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। রোববার (১১ জানুয়ারি) ‘ইরান ইন্টারন্যাশনাল’ জানিয়েছে, যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে বিশাল পরিমাণ যুদ্ধ সরঞ্জাম ও সেনা মোতায়েন করছে। বিশেষজ্ঞরা এটিকে বড় ধরনের সামরিক অভিযান হিসেবে দেখছেন।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে বারবার সতর্ক করে বলেছেন, বিক্ষোভকারীদের ওপর কোনো ধরনের বলপ্রয়োগ হবে না। শনিবার ট্রাম্প ঘোষণা দিয়েছেন, ইরানিদের মুক্ত করতে যুক্তরাষ্ট্র প্রস্তুত। এই অবস্থান ও রণপ্রস্তুতির কারণে মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। সম্ভাব্য হামলার সঙ্গে সঙ্গে ইসরায়েলও সরাসরি লড়াইয়ে অংশ নিতে পারে।

ইসরায়েলি গোয়েন্দা সূত্র জানিয়েছে, দেশটি ‘হাই অ্যালার্ট’-এ রয়েছে। শনিবার প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর মধ্যে জরুরি ফোনালাপে ইরানের অস্থিরতা ও সম্ভাব্য সামরিক পদক্ষেপ বিষয় আলোচ্য ছিল।

ইসরায়েল সতর্ক করেছে, যদি ইরান যুদ্ধের কোনো পদক্ষেপ নেয়, তারা মুহূর্তে প্রতিক্রিয়া দেখাবে। নিরাপত্তা কর্মকর্তারা জানান, বাহিনী সর্বদা প্রস্তুত। একদিকে বিক্ষোভরত ইরানিরা, অন্যদিকে দুই পরমাণু শক্তিধর দেশের সামরিক প্রস্ততি—মিলিয়ে তেহরানকে ইতিহাসের অন্যতম কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি করছে।

ইরানও চুপ থাকে নি। পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের ঘালিবাফ বলেছেন, যুক্তরাষ্ট্র হামলা করলে ইরান যুক্তরাষ্ট্রের সামরিক ও নৌঘাঁটিগুলোতে পাল্টা হামলা চালাবে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD