যুক্তরাষ্ট্রের পরাজয়ের পূর্বাভাসে আলোচনায় চীনের অধ্যাপক Latest Update News of Bangladesh

বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০২:০৩ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
প্রধানমন্ত্রীর সঙ্গে রোসাটম প্রধানের গুরুত্বপূর্ণ বৈঠক, পারমাণবিক যুগে বাংলাদেশ ট্রাম্প অসন্তুষ্ট, ইরানের তিন ধাপের শান্তি প্রস্তাবে অচলাবস্থা আবার কমলো সোনার দাম, স্বস্তি ক্রেতাদের সামরিক হামলার অভিযোগে পাকিস্তান-আফগান সম্পর্ক তলানিতে হজে গিয়ে মৃত বাংলাদেশি হজযাত্রীর সংখ্যা ছয় ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ যোগে স্বস্তির আশা দেশজুড়ে মক্কায় চার বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু, সতর্কতা জারি প্রশাসনের সারা দেশে বৃষ্টির সম্ভাবনা, কমবে তাপপ্রবাহের তীব্রতা মধ্যপ্রাচ্য সংকট: আলোচনায় অগ্রগতি নেই, বিশ্ববাজারে তেলের দাম ঊর্ধ্বমুখী রাজাপুরে ইটবোঝাই ট্রলি খাদে পড়ে হেল্পারের মৃত্যু




যুক্তরাষ্ট্রের পরাজয়ের পূর্বাভাসে আলোচনায় চীনের অধ্যাপক

যুক্তরাষ্ট্রের পরাজয়ের পূর্বাভাসে আলোচনায় চীনের অধ্যাপক




আন্তর্জাতিক ডেস্ক ॥ মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা ও যুদ্ধ পরিস্থিতির প্রেক্ষাপটে আলোচনায় উঠে এসেছে চীনের এক অধ্যাপকের দুই বছর আগের ভবিষ্যদ্বাণী। তার দেওয়া কয়েকটি বক্তব্য বর্তমান বাস্তবতার সঙ্গে মিলে যাওয়ায় বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

বেইজিংয়ের দর্শন ও ইতিহাস বিভাগের অধ্যাপক জুয়েকিন জিয়াং ‘প্রেডিক্টিভ হিস্ট্রি’ বা ভবিষ্যদ্বাণীমূলক ইতিহাস নিয়ে গবেষণা করেন। অতীতের ঐতিহাসিক ঘটনা, রাজনৈতিক চক্র এবং ভূ-রাজনৈতিক বিশ্লেষণের মাধ্যমে ভবিষ্যতের বৈশ্বিক প্রবণতা নির্ধারণের চেষ্টা করেন তিনি।

২০২৪ সালের মে মাসে দেওয়া এক বক্তৃতায় জিয়াং কয়েকটি গুরুত্বপূর্ণ পূর্বাভাস দেন। নিজের অনলাইন ভিডিও চ্যানেলে প্রকাশিত ওই বক্তৃতায় তিনি বলেন, যুক্তরাষ্ট্রে ডোনাল্ড ট্রাম্প আবারও রাষ্ট্রপতির দায়িত্বে ফিরতে পারেন। একই সঙ্গে তিনি ধারণা দেন যে ভূ-রাজনৈতিক চাপে পড়ে ট্রাম্পকে ইরানের সঙ্গে সরাসরি সংঘাতে জড়াতে হতে পারে।

বর্তমানে মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা ও সংঘাতের আবহে সেই বক্তৃতাটি আবারও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। অনেকেই দাবি করছেন, জিয়াংয়ের দেওয়া দুইটি ভবিষ্যদ্বাণী ইতোমধ্যে বাস্তবে পরিণত হয়েছে। এ কারণে কেউ কেউ তাকে ‘চীনের নস্ত্রাদামুস’ বলেও আখ্যা দিচ্ছেন।

জিয়াং মোট তিনটি ভবিষ্যদ্বাণী করেছিলেন। এর মধ্যে তৃতীয়টি সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে তিনি উল্লেখ করেন। তার মতে, চলমান সংঘাতের শেষ পর্যায়ে যুক্তরাষ্ট্র পরাজয়ের মুখে পড়তে পারে এবং এর ফলে দেশটি গভীর সংকটে নিমজ্জিত হতে পারে।

চীনা এই অধ্যাপক যুক্তরাষ্ট্রের ইয়েল কলেজ থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন। তিনি মনে করেন, ইরানের সঙ্গে চলমান সংঘাত কেবল একটি সীমিত সামরিক সংঘর্ষে সীমাবদ্ধ থাকবে না। বরং এতে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ জড়িয়ে পড়তে পারে এবং এটি বৃহৎ ও রক্তক্ষয়ী ভূ-রাজনৈতিক সংঘাতে রূপ নিতে পারে।

সম্প্রতি এক সংবাদ সিরিজে দেওয়া সাক্ষাৎকারে জিয়াং বলেন, ইরান দীর্ঘ সময় ধরে সম্ভাব্য সংঘাতের জন্য প্রস্তুতি নিয়েছে। তার বিশ্লেষণে মনে হচ্ছে, বর্তমান পরিস্থিতিতে ইরান তুলনামূলকভাবে বেশি সুবিধাজনক অবস্থানে রয়েছে।

এখন বিশ্ববাসীর অপেক্ষা, তার তৃতীয় ভবিষ্যদ্বাণী বাস্তবে কতটা সত্য প্রমাণিত হয়।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD