যুক্তরাষ্ট্রকে ২০ শতাংশ শুল্ক ছাড়ের আহ্বান বাংলাদেশের Latest Update News of Bangladesh

বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ০১:০৪ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
কাউনিয়ায় আলমারি থেকে উদ্ধার সাত রাউন্ড গুলি, গ্রেপ্তার ১ শেখ হাসিনা–কামালের মৃত্যুদণ্ডের ৪৫৭ পৃষ্ঠার রায় অনলাইনে প্রকাশ ভারত ও বাংলাদেশের সামরিক বাহিনীর মধ্যে একাধিক যোগাযোগের চ্যানেল খোলা: সেনাপ্রধান উপেন্দ্র পটুয়াখালীতে গণভোট ২০২৬ বিষয়ক প্রচারণা রোড শো টি২০ বিশ্বকাপ: আইসিসির অনুরোধেও ভারতে না খেলতে অনড় বিসিবি হিজলার মেঘনায় জাটকা রক্ষায় বিপুল কারেন্ট জাল জব্দ তরুণরা নির্বাচনে নেতৃত্ব দেবে, শিক্ষাই হবে পরিবর্তনের হাতিয়ার: প্রধান উপদেষ্টা ইরান ছাড়তে মার্কিন নাগরিকদের জরুরি সতর্ক বার্তা যুক্তরাষ্ট্রে নিরাপত্তার অজুহাতে এক লাখের বেশি ভিসা বাতিল এনসিপির পদত্যাগকারীদের বিকল্প রাজনীতির ডাক দিয়ে আসছে “জনযাত্রা”




যুক্তরাষ্ট্রকে ২০ শতাংশ শুল্ক ছাড়ের আহ্বান বাংলাদেশের

যুক্তরাষ্ট্রকে ২০ শতাংশ শুল্ক ছাড়ের আহ্বান বাংলাদেশের




ডেস্ক রিপোর্ট ॥ বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার করতে পারস্পরিক শুল্ক কমানোর প্রস্তাব দিয়েছে বাংলাদেশ। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) ওয়াশিংটন ডিসিতে মার্কিন বাণিজ্য প্রতিনিধি (ইউএসটিআর) রাষ্ট্রদূত জেমিসন গ্রিয়ার-এর সঙ্গে বৈঠকে এই প্রস্তাব দেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান।

বৈঠকে ড. খলিলুর রহমান বলেন, পারস্পরিক বাণিজ্য চুক্তি কার্যকর হওয়ার আগেই বাংলাদেশ যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়িয়ে বাণিজ্য ঘাটতি কমাতে বড় ধরনের অগ্রগতি অর্জন করেছে। পাশাপাশি চুক্তির কিছু গুরুত্বপূর্ণ দিক ইতোমধ্যে বাস্তবায়ন করা হয়েছে।

এই অগ্রগতির প্রেক্ষাপটে তিনি বর্তমান ২০ শতাংশ পারস্পরিক শুল্কহার হ্রাসের প্রস্তাব দেন। রাষ্ট্রদূত গ্রিয়ার এ বিষয়ে ইতিবাচক মনোভাব প্রকাশ করেন এবং যুক্তরাষ্ট্রের উপকরণ ব্যবহার করে তৈরি পোশাক পণ্যের ওপর শুল্ক কমানো বা প্রত্যাহারের বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনার আশ্বাস দেন।

নিরাপত্তা উপদেষ্টা আরও উল্লেখ করেন, দুদেশের মধ্যে বাণিজ্য বৃদ্ধির ফলে ভবিষ্যতে বিনিয়োগ ও ব্যবসায়িক যোগাযোগ উল্লেখযোগ্যভাবে বাড়বে। ভিসা বন্ড ব্যবস্থার আওতায় বাংলাদেশ অন্তর্ভুক্ত হওয়ায় বাংলাদেশি ব্যবসায়ীদের যুক্তরাষ্ট্র সফর সহজ করতে সহযোগিতা কামনা করেন তিনি।

এছাড়া বাংলাদেশের বেসরকারি খাতের জন্য যুক্তরাষ্ট্রের ডেভেলপমেন্ট ফাইন্যান্স করপোরেশন (ডিএফসি) থেকে অর্থায়নের সুযোগ দেওয়ার অনুরোধ জানানো হয়। এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন রাষ্ট্রদূত গ্রিয়ার। পরে ইউএসটিআরের সহকারী প্রতিনিধি ব্রেন্ডান লিঞ্চের সঙ্গেও আলাদা বৈঠক করেন ড. খলিলুর রহমান।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD