মুন্সিগঞ্জ থেকে এসে চরমোনাই ঘাটে ডুবল মাহফিলের লঞ্চ Latest Update News of Bangladesh

বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৬:১৯ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩




মুন্সিগঞ্জ থেকে এসে চরমোনাই ঘাটে ডুবল মাহফিলের লঞ্চ

মুন্সিগঞ্জ থেকে এসে চরমোনাই ঘাটে ডুবল মাহফিলের লঞ্চ




বরিশাল প্রতিনিধি ॥ বরিশালের চরমোনাইতে বার্ষিক মাহফিল উপলক্ষে আসা যাত্রীবাহী লঞ্চ এমভি মানিক-৪ ডুবে যাওয়ার ঘটনা ঘটেছে। মুন্সিগঞ্জের সিরাজদিখান থেকে প্রায় ৩০০ যাত্রী নিয়ে আসা লঞ্চটি রাতের জোয়ারের সময় নদীর বালুর বস্তার উপর উঠে যায়। পরে দুপুরে ভাটা শুরু হলে পানি কমে যায় এবং একপর্যায়ে লঞ্চটি কাত হয়ে ডুবে যায়।

স্থানীয় প্রশাসন এবং বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বরিশাল ইউনিটের ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করেছে। উদ্ধারকারী জাহাজ ‘হামজা’ ঘটনাস্থলে পৌঁছানোর প্রস্তুতি নিচ্ছে।

এখনো কোনো হতাহত বা নিখোঁজের তথ্য পাওয়া যায়নি। তবে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।

প্রশাসনের পক্ষ থেকে যাত্রী ও স্বজনদের ধৈর্যধারণের আহ্বান জানানো হয়েছে। নিরাপত্তা নিশ্চিত করার জন্য স্থানীয় সংস্থা ও কর্মকর্তারা সার্বক্ষণিক নজরদারি করছেন।

মাহফিল বাস্তবায়ন কমিটির মিডিয়া সমন্বয়ক কে এম সরিয়াতুল্লাহ বলেন, লঞ্চ ডুবির ঘটনায় কোন হাতাহতের ঘটনা ঘটেনি তবে মুসল্লিদের মাল সামানা ক্ষতিগ্রস্ত হয়েছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD