মিরপুরে নাহিদ–তামিম জাদুতে পাকিস্তানের বিপক্ষে রেকর্ড জয় Latest Update News of Bangladesh

সোমবার, ১৫ জুন ২০২৬, ১১:৩২ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




মিরপুরে নাহিদ–তামিম জাদুতে পাকিস্তানের বিপক্ষে রেকর্ড জয়

মিরপুরে নাহিদ–তামিম জাদুতে পাকিস্তানের বিপক্ষে রেকর্ড জয়




স্পোর্টস ডেস্ক ॥ মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে পাকিস্তানের বিপক্ষে রেকর্ড জয় পেয়েছে বাংলাদেশ। পেসার নাহিদ রানার আগুনে বোলিং এবং ব্যাটার তানজিদ হাসান তামিমের ঝড়ো ইনিংসে বড় ব্যবধানে জয় তুলে নেয় টাইগাররা।

পাকিস্তানকে মাত্র ১১৪ রানে গুটিয়ে দিয়ে ১১৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১৫ ওভার ১ বলেই জয় নিশ্চিত করে বাংলাদেশ। বলের হিসেবে পাকিস্তানের বিপক্ষে এটি বাংলাদেশের ওয়ানডে ইতিহাসের দ্রুততম ও সবচেয়ে বড় জয়।

এর আগে ২০১৫ সালে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের বড় জয়টি এসেছিল ৩৯.৩ ওভারে। এবার সেই রেকর্ড ভেঙে নতুন মাইলফলক গড়ল দলটি।

টস হেরে আগে ব্যাট করতে নেমে পাকিস্তানের ইনিংস ৩০.৪ ওভারে ১১৪ রানেই থেমে যায়। বাংলাদেশের বিপক্ষে ওয়ানডেতে পাকিস্তানের এটি সর্বনিম্ন দলীয় স্কোর।

পাকিস্তানের ব্যাটিং ধসের মূল নায়ক ছিলেন নাহিদ রানা। মাত্র ২৪ রান দিয়ে ৫ উইকেট নিয়ে তিনি নিজের ক্যারিয়ারের প্রথম ওয়ানডে ফাইফার পূর্ণ করেন। ওপেনার সাহিবজাদা ফারহানকে আউট করে শুরু করা নাহিদ এরপর একে একে শ্যামল হোসাইন, মাজ সাদাকাত, মোহাম্মদ রিজওয়ান ও সালমান আলি আগাকে ফিরিয়ে পাকিস্তানের টপ অর্ডার ভেঙে দেন।

পরে অধিনায়ক মেহেদি হাসান মিরাজ তিনটি উইকেট তুলে নেন। এছাড়া তাসকিন আহমেদ একটি উইকেট নেন। শেষদিকে ফাহিম আশরাফ ৩৭ রান করে পাকিস্তানকে ১১৪ পর্যন্ত নিয়ে যান।

লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই সাইফ হাসান আউট হলেও এরপর তানজিদ হাসান তামিম একাই ম্যাচের রং বদলে দেন। মাত্র ৩২ বলে ফিফটি তুলে নিয়ে শেষ পর্যন্ত ৭টি চার ও ৪টি ছক্কায় ৬৭ রান করে অপরাজিত থাকেন তিনি।

অন্যপ্রান্তে নাজমুল হোসেন শান্ত ধীরস্থির ব্যাটিংয়ে তাকে সমর্থন দেন। ফলে অনায়াসেই ১৫ ওভার ১ বলেই জয় তুলে নেয় বাংলাদেশ।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD