মা ইলিশ রক্ষায় ঝালকাঠিতে প্রশাসনের অভিযান Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:১২ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




মা ইলিশ রক্ষায় ঝালকাঠিতে প্রশাসনের অভিযান

মা ইলিশ রক্ষায় ঝালকাঠিতে প্রশাসনের অভিযান




ঝালকাঠি প্রতিনিধি॥  মা ইলিশ রক্ষায় নিষেধাজ্ঞার প্রথম দিনেই ঝালকাঠির বিভিন্ন নদীতে অভিযান চালিয়ে এক হাজার মিটার জাল জব্দ করছে জেলা প্রশাসন।

মঙ্গলবার (৮ অক্টোবর) দিবাগত রাত ১২টা থেকে বুধবার (৯ অক্টোবর) দুপুর পর্যন্ত ঝালকাঠির সুগন্ধা ও বিষখালী নদীতে জেলা প্রশাসক মো. জোহর আলীর নেতৃত্বে অভিযান চালিয়ে এক হাজার মিটার ইলিশ ধরার জাল জব্দ করা হয়।

জেলা প্রশাসকের কার্যালয় সূত্রে জানা যায়, রাতে সুগন্ধা ও বিষখালী নদীতে অভিযান চালানোর সময় পোনাবালিয়া এলাকায় নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ স্বীকার করছিল জেলেরা। এ সময় অভিযানের বিষয়টি টের পেয়ে নৌকা ও জাল ফেলে মাছ নিয়ে পালিয়ে যায় বেশ কয়েকজন জেলে। পরে নদী থেকে ইলিশ ধরার এক হাজার মিটার জাল ও দুইটি নৌকা জব্দ করেন জেলা প্রশাসক মো. জোহর আলী। তবে, এ সময় জেলেদের আটক করা সম্ভব হয়নি। অভিযানে সহকারী কমিশনার (ভ’মি) লুৎফুননেছা খানম, এনডিসি মো. বশির গাজী, নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদা জাহান ও মাছুমা আক্তার অংশ নেন।

এ দিকে, ঝালকাঠি শহরের বড় বড় মাছের বাজারে অভিযান চালিয়ে চারজন মাছ ব্যবসায়ীকে তিন দিনের কারাদণ্ডসহ একজনকে ৫শ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার দুপুরে এ অভিযানটি পরিচালনা করা হয়।

অভিযানে ইলিশ নিধন বিরোধী অভিযান বাধাগ্রস্ত করা এবং যোটক ইলিশ বিক্রির দায়ে তাদের এ দণ্ড প্রদান করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট (এনডিসি) মো. বশির গাজী। এ সময় জেলা মৎস্য কর্মকর্তা বাবুল কৃষ্ণ ওঝা উপস্থিত ছিলেন।

কারাদণ্ডের বিষয়টি নিশ্চিত করে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট (এনডিসি) মো. বশির গাজী জানান, বুধবার ভ্রাম্যমাণ আদালত শহরের কালিবাড়ি সড়কের বড় মাছের বাজারগুলোতে অভিযানে যায়। এ সময় কয়েকজন ব্যবসায়ীকে জাটকা ইলিশ বিক্রয় করার সময় হাতেনাতে আটক করা হয়। পরে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে গেলে কয়েকজন মাছ ব্যবসায়ী বাধার সৃষ্টি করে।

এরপর পুলিশের সহযোগিতায় মাছ ব্যবসায়ী আবদুল মান্নান, ছোহরাব ব্যাপারি, কালাম ব্যাপারি ও আকিব ব্যাপারিকে আটক করে তিন দিনের কারাদণ্ড প্রদান করা হয়। এছাড়া শহিদুল ইসলাম নামে অপর এক মাছ ব্যবসায়ীকে ৫শ টাকা জরিমানা করা হয়।

এ ব্যাপারে জেলা মৎস্য কর্মকর্তা বাবুল কৃষ্ণ ওঝা ভয়েস অব বরিশাল.কমকে বলেন, ৯ অক্টোবর থেকে আগামী ৩০ অক্টোবর পর্যন্ত মা ইলিশের প্রজনন নিরাপদ করার জন্য টানা ২২ দিন ইলিশ আহরণ, ক্রয়-বিক্রয়, পরিবহন ও মজুদ পুরোপুরি নিষিদ্ধ করা হয়েছে। এ সময়ের মধ্যে যারা নদীতে মাছ ধরতে নামবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও উল্লেখ করেন তিনি।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD