মায়ের রোগমুক্তির জন্য দেশবাসীকে দোয়া চালিয়ে যেতে অনুরোধ তারেক রহমানের Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:৪৭ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




মায়ের রোগমুক্তির জন্য দেশবাসীকে দোয়া চালিয়ে যেতে অনুরোধ তারেক রহমানের

মায়ের রোগমুক্তির জন্য দেশবাসীকে দোয়া চালিয়ে যেতে অনুরোধ তারেক রহমানের




ডেস্ক রিপোর্ট ॥ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মায়ের সংকটাপন্ন শারীরিক অবস্থায় আবেগঘন বার্তা দিয়েছেন। শনিবার (২৯ নভেম্বর) সকাল ৮টায় তার ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া পোস্টে তিনি মায়ের স্নেহস্পর্শ পাওয়ার তীব্র আকাঙ্ক্ষার কথা উল্লেখ করেন। একই সঙ্গে জানান, রাজনৈতিক বাস্তবতা ও সংবেদনশীল পরিস্থিতির কারণে দেশে ফেরার সিদ্ধান্ত “তার একক নিয়ন্ত্রণাধীন নয়।”

বেগম খালেদা জিয়া বর্তমানে একটি বেসরকারি হাসপাতালে সিসিইউতে চিকিৎসাধীন। দলীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, তার শারীরিক অবস্থার উন্নতি তেমন হয়নি। জটিলতা বাড়ায় দেশি-বিদেশি বিশেষজ্ঞরা চিকিৎসায় যুক্ত হয়েছেন। বিএনপি নেতারা বলছেন, দেশের প্রতিটি জেলা-উপজেলায় তার রোগমুক্তির জন্য দোয়া অনুষ্ঠিত হচ্ছে।

এদিকে খালেদা জিয়ার অসুস্থতা রাজনৈতিক অঙ্গনেও নতুন আলোচনার জন্ম দিয়েছে। বিশেষ করে তারেক রহমানের দেশে ফেরার সম্ভাবনা ঘিরে নতুন করে তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে। অনেকেই ধারণা করছেন—মায়ের অবস্থা গুরুতর হওয়ায় তিনি দেশে ফেরার বিষয়ে নতুনভাবে ভাবতে পারেন। তবে তার পোস্টে স্পষ্ট—তিনি একা সিদ্ধান্ত নিতে পারছেন না, পরিস্থিতি অনুকূলে এলে পরিবার স্বদেশফেরার অপেক্ষায়।

তারেক রহমান পোস্টে আরও বলেন, “বন্ধু প্রতীম একাধিক রাষ্ট্র উন্নত চিকিৎসাসহ সব ধরনের সহযোগিতার আগ্রহ দেখিয়েছে।” চিকিৎসকদের আন্তরিকতা ও দেশের মানুষের ভালোবাসার প্রতি গভীর কৃতজ্ঞতাও প্রকাশ করেন তিনি।
জিয়া পরিবারের প্রতি দেশবাসীর সমর্থন ও দোয়ার জন্য তিনি ধন্যবাদ জানিয়ে বলেন, “বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তির জন্য সবাইকে দোয়া চালিয়ে যেতে অনুরোধ করছি।”

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD