মামলার গ্যারাকলে কাউন্সিলর ফিরোজের ভাইসহ ১২ জন Latest Update News of Bangladesh

শুক্রবার, ০১ মে ২০২৬, ০৮:০৫ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প দিল্লি চলচ্চিত্র উৎসবে আন্তর্জাতিক স্বীকৃতি পাচ্ছেন সংগীতশিল্পী রুনা লায়লা সাত দিনে চার দফা কমলো স্বর্ণের দাম নৌ অবরোধ ঘিরে উত্তেজনা, বিশ্ব জ্বালানি বাজারে অস্থিরতা সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত প্রধানমন্ত্রীর ২০২৬-২৭ বাজেটে নবম পে স্কেলের জন্য বিশেষ বরাদ্দের পরিকল্পনা প্রধানমন্ত্রীর সঙ্গে রোসাটম প্রধানের গুরুত্বপূর্ণ বৈঠক, পারমাণবিক যুগে বাংলাদেশ ট্রাম্প অসন্তুষ্ট, ইরানের তিন ধাপের শান্তি প্রস্তাবে অচলাবস্থা আবার কমলো সোনার দাম, স্বস্তি ক্রেতাদের সামরিক হামলার অভিযোগে পাকিস্তান-আফগান সম্পর্ক তলানিতে




মামলার গ্যারাকলে কাউন্সিলর ফিরোজের ভাইসহ ১২ জন

মামলার গ্যারাকলে কাউন্সিলর ফিরোজের ভাইসহ ১২ জন




ভয়েস অব বরিশাল :পিটিয়ে পঙ্গু করে দেয়ার অভিযোগে দায়ের করা মামলাটি এজাহার হিসেবে গ্রহণ করার জন্য কোতয়ালী মডেল থানা পুলিশকে নির্দেশ দিয়েছেন আদালত।গতকাল শুনানী শেষে বরিশাল চীফ মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেট আদালতের বিচারক মোঃশাহীন উদ্দিন এ আদেশ দেন বলে সত্যতা নিশ্চিত করেছেন বেঞ্চ সহকারী মোঃ সাখাওয়াত হোসেন।এর আগে ২২ জুলাই ২৪নং ওয়ার্ড কাউন্সিলর ও বরিশাল মহানগর বিএনপির সহ-সভাপতি ফিরোজ আহম্মেদের ভাই রাইভিউল কবির স্বপন ও তার ছেলেসহ ১২ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করে ধান গবেষণা রোডস্থ ইউসুব দুরানীর ছেলে মোঃকালাম দুরানী। আদালত মামলাটি আমলে নিয়ে মেডিকেল রিপোর্ট দাখিলের জন্য রেখে দেন।ঐ মামলার অন্যান্য আসামীরা হলেন,স্বপন মিয়ার ছেলে শাওন আহম্মেদ, সেরাজ খানের ছেলে রাকিব খান,বাদল মিয়ার ছেলে সুমন মিয়া,আনোয়ার মিয়ার ছেলে মাছুম মিয়া,কালুর ছেলে জহির ও দুলাল হাওলাদারের ছেলে আরিফ হাওলাদার।

এছাড়া মামলায় আরও ৪/৫ জনকে অজ্ঞাত আসামী করা হয়েছে।মামলা সূত্রে জানা যায়,২০১৬ সালের ২৬ আগস্ট বাদী ভিটি ভরাট করার জন্য জায়গা রাখে।ওই জায়গা আসামীরা ড্রেজার দিয়ে ভরাট করে মালিকের কাছ থেকে সব টাকা নিয়ে আসে।ওই টাকা থেকে বাদীকে কোন টাকা দেয়নি।ফলে বাদীর পাওনা টাকা চাইতে গেলে ওই সকাল ১১ টায় বাদীর বসত বাড়ির আসামীরা পরিকল্পিতভাবে বাদীর উপর হামলা চালায়।এ সময় লোহার রড দিয়ে পিটিয়ে হাত পা ভেঙ্গে দেয়।

বাদীর ডাক-চিৎকারে সাক্ষীরা এগিয়ে এলে আসামীরা পালিয়ে যায়।স্থানীয়রা বাদীকে উদ্ধার করে শেবাচিম হাসপাতালে ভর্তি করে।শেবাচিম হাসপাতালের ডাক্তার বাদীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার পঙ্গু হাসপাতালে ভর্তির পরামর্শ দেয়।আর্থিক অসচ্ছলতার কারণে ঢাকায় না নিয়ে বরিশালের পলি ক্লিনিকে তাকে ভর্তি করা হয়।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD