ভোলায় ভোলা ট্যুরিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ Latest Update News of Bangladesh

শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৭:৫৫ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
হামে আক্রান্ত ও উপসর্গে হাসপাতালে ৮১১ শিশু ভর্তি, মৃত্যু ৮ বরিশাল সফরে শৈশব স্মৃতিতে ফিরে গেলেন স্পিকার আজ স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ বিশিষ্ট ২০ জন ইসরায়েলগামী অস্ত্রের চালান বেলজিয়ামে আটক, কঠোর নজরদারি কঠোর হচ্ছে এসএসসি নীতিমালা, ফিরছে ‘নীরব বহিষ্কার’ ব্যবস্থা শিক্ষক প্রশিক্ষণ ও উপকূল উন্নয়ন পরিকল্পনায় সরকারের নতুন ঘোষণা ৩৬ দেশে ভিসামুক্ত ভ্রমণ সুবিধা পেলেও র‌্যাংকিংয়ে পিছিয়েছে বাংলাদেশ যুক্তরাষ্ট্র ছাড়া হরমুজ নিরাপত্তায় ইউরোপীয় জোট গঠনের উদ্যোগ নববর্ষের প্রভাতে আশাবাদী বাংলাদেশের ভবিষ্যৎ দেখছেন প্রধানমন্ত্রী গণভোট বাস্তবায়ন না হলে আন্দোলন বাড়বে—বিরোধীদলীয় নেতা




ভোলায় ভোলা ট্যুরিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ

ভোলায় ভোলা ট্যুরিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ

ভোলায় ভোলা ট্যুরিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ




ভোলা প্রতিনিধি।। পর্যটন নির্ভর অর্থনীতি গড়তে ভোলা জেলার পর্যটনের প্রয়োজনীয় উন্নয়ন ও উৎকর্ষ সাধনের লক্ষ্যে ‘ভোলা ট্যুরিস্ট ক্লাব নামে একটি সামাজিক সংগঠন আত্নপ্রকাশ করেছে। বুধবার ৩ ফেব্রুয়ারি সকালে ভোলা সদরে বি এফ জি চাইনিজ রেস্টুরেন্টে ভোলা ট্যুরিস্ট ক্লাব সংগঠনের আত্মপ্রকাশ হয়।

 

 

এ সময় নাহিদ নুসরাত তিসাকে সভাপতি ও সুমন মুহাম্মদকে সাধারন সম্পাদক করে ৫ বছরের জন্য ১৫ সদস্যর নির্বাহী কমিটি ঘোষনা করা হয়।

 

 

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্তিত ছিলেন ভোলা সরকারি কলেজ এর প্রাক্তন অধ্যক্ষ পারভিন আখতার। বিশেষ অতিথি ছিলেন ভোলা সরকারি কলেজ এর অধ্যক্ষ প্রফেসর গোলাম জাকারিয়া, প্রবীণ সাংবাদিক আবু তাহের, ভোলা থিয়েটারের সভাপতি নাসির লিটন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন নাহিদ নুসরাত তিশা।

 

 

ভোলা ট্যুরিস্ট ক্লাব কমিটির সদস্যরা বলেন ভোলা ট্যুরিস্ট ক্লাব এর প্রধান লক্ষ্য হবে ভোলাকে একটি পর্যটন নির্ভর অর্থনীতি গড়ে তোলার মাধ্যমে যুবসমাজ ও প্রান্তিক জনগোষ্ঠীর কর্মসংস্থান সৃষ্টি এবং একটি শান্তিময় ও মানবিক সমাজ গড়ে তোলা। এ বিষয়ে আমরা সকল শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা কামনা করছি।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD