ভোলায় প্রজনন স্বাস্থ্য ও পরিসেবা বিষয়ক কর্মশালা Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০১:২৪ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




ভোলায় প্রজনন স্বাস্থ্য ও পরিসেবা বিষয়ক কর্মশালা

ভোলায় প্রজনন স্বাস্থ্য ও পরিসেবা বিষয়ক কর্মশালা




ভোলা প্রতিনিধি ॥   কৈশোর বান্ধব স্বাস্থ্য সেবার মান উন্নয়নের লক্ষ্যে ভোলায় “যুবদের যৌন ও প্রজনন স্বাস্থ্য ও অধিকার স¤পর্কে তথ্য ও পরিসেবা” বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়। সোমবার (৩০ সেপ্টেম্বর) সকালে ভোলা জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক জেলা প্রশাসক মো:মাসুদ আলম ছিদ্দিক।

বেসরকারি উন্নয়ন সংস্থা ‘অধিকার এখানে, এখনই’ ও ‘নারীপক্ষ’ এর যৌথ আয়োজনে কর্মশালায় সভাপত্বিত করেন স্থানীয় সরকারের উপ-পরিচালক মো: মাহামুদুর রহমান। এসময় আলোচনায় অংশ নেয় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মামুন আল ফারুক,ডা. আফরোজা বেগম,ডা.পরভীন আক্তার,সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাদক চন্দ্র দাস সহ আরো অনেকে।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত্ব বক্তব্য রাখেন অধিকার এখানে এখনই প্রকল্পের সমন্বয়কারী সামিয়া আফরিন। অনুষ্ঠানের সঞ্চলনা করেন তারুণ্যের কন্ঠস্বর ভোলা জেলা সমন্বয়কারী আদিল হোসেন তপু। কর্মশালায় ভোলা সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের স্যাকমো, পরিবার পরিকল্পনা পরিদর্শক,পরিবার পরিকল্পনা পরিদর্শিকা। এসময় বক্তব্য রাখেন তারুণ্যের কন্ঠস্বর এর ভোলা জেলা সদস্য জান্নাতুল আইরিন,আব্দুল্লাহ নোমান।

এসময় বক্তারা বলেন বয়:সন্ধিকালকেই কিশোর-কিশোরী প্রজনন ক্ষমতা লাভ করে। তাই এসময় থেকেই প্রজনন স্বাস্থ্য শিক্ষার প্রয়োজন। কিশোর-কিশোরীদের ভালভাবে নিজেদের যতœ নিতে সেবা দিতে সরকার কৈশোর বান্ধব স্বাস্থ্য সেবার জন্য কর্নার চালু করেছে। এই সেন্টার থেকে যেন কিশোর কিশোরীরা এসে যেন সেবা পায় তা নিশ্চিত করতে আমাদের কাজ করতে হবে। কিশোর-কিশোরীদের সুস্বাস্থ্যের জন্য অন্যান্য স্বাস্থ্যসেবার পাশাপাশি প্রয়োজনীয় প্রজনন স্বাস্থ্যসেবা গ্রহন নিশ্চিত করতে হবে। মনে রাখতে হবে আজ যারা কিশোর-কিশোরী আগামী দিনে তারা রাষ্ট্র পরিচালনা করবে। তাই তারা যেন সুস্থ ভাবে বেড়ে উঠতে পারে তার জন্য আমাদের যারযার অবস্থান থেকে কাজ করতে হবে বলে জানান।

কর্মশালার মাধ্যমে আগামী দিনে কৈশোর বান্ধব স্বাস্থ্য সেবার মান উন্নয়ন হবে। সেখানে কিশোর-কিশোরী ও যুবগন গোপনীয়তার সাথে স্বাস্থ্য সেবা গ্রহন করবে। সেন্টার গুলোতে প্রয়োজন অনুযায়ী ঔষুধ থাকবে কিশোর কিশোরীদের জন্য।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD