ভোলায় নিখোঁজের এক দিন পর দোকান কর্মচারীর লাশ Latest Update News of Bangladesh

সোমবার, ১৫ জুন ২০২৬, ০৯:২২ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




ভোলায় নিখোঁজের এক দিন পর দোকান কর্মচারীর লাশ

ভোলায় নিখোঁজের এক দিন পর দোকান কর্মচারীর লাশ




ভোলা প্রতিনিধি॥   ভোলায় নিখোঁজ হওয়ার এক দিন পর ডোবা থেকে মো. জামাল (৪০) নামের এক দোকান কর্মচারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।রবিবার সকালে দৌলতখান উত্তর জয় নগর ইউনিয়নের ১নং ওয়ার্ডের চর কুমরী গ্রামের একটি ডোবা থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত জামাল সদর উপজেলার উত্তর দিঘলদী ইউনিয়নের দিঘলদী গ্রামের নুরুল ইসলামের ছেলে ও স্থানীয় ঘুইংগার হাট বাজারের ক্যাফে তাজ দোকানের কর্মচারী।

ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনায়েত হোসেন জানান, নিহত দোকান কর্মচারী মো. জামাল শনিবার (৫ অক্টোবর) দুপুর ১২ টার পর থেকে নিখোঁজ ছিলেন। তার পরিবারের লোকজন তাকে অনেক খোঁজাখুঁজি করেও সন্ধান পাইনি। পরে আজ রবিবার (৬ অক্টোবর) সকালে স্থানীয়রা ওই এলাকার একটি ডোবায় তার লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে।

তিনি আরও জানান, নিহতের শরীরে কিছু আঘাতের চিহ্ন রয়েছে। তবে এটা হত্যা কিনা এখনও নিশ্চিত হওয়া যায়নি। ময়না তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে। তবে এখন বিষয়টি নিয়ে তদন্ত চলছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD