ভোলায় ট্রলি ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ১

  • Reporter Name
  • প্রকাশের সময় : 09:23:06 pm, Monday, 29 October 2018
  • 28 সংবাদটি দেখা হয়েছে

ভোলা প্রতিনিধি:ভোলার চরফ্যাশনে ট্রলি ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে আলামিন (১৮) নামে এক অটোযাত্রী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও পাঁচজন।

সোমবার (২৯ অক্টোবর) দুপুরে চরফ্যাশন-শশীভূষণ সড়কের লেতরা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আলামিন চরফ্যাশন পৌরসভা ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সামসুল হকের ছেলে।

শশীভূষণ থানার উপ-পরিদর্শক (এসআই) জাকির হোসেন জানান, দুপুরে চরফ্যাশন থেকে যাত্রীবাহী একটি অটোরিকশা শশীভূষণের দিকে যাচ্ছিল। এ সময় ওই সড়কের লেতরা বাজার এলাকায় পৌঁছলে একটি ট্রলির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে আলামিনসহ ছয় অটোযাত্রী আহত হন।

এ অবস্থায় স্থানীয়রা তাদের উদ্ধার করে চরফ্যাশন হাসপাতালে নেওয়ার পথে আলামিন মারা যান। বাকিদের মধ্যে দু’জনকে চরফ্যাশন ও তিনজনকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের ভর্তি করা হয়েছে।

পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করেছে এবং ঘটনার তদন্ত করছে বলেও জানান তিনি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

ভোলায় ট্রলি ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ১

প্রকাশের সময় : 09:23:06 pm, Monday, 29 October 2018