ভোলায় গ্রাম পুলিশের সাইকেল ও পোষাক সরবরাহের ৭০ লাখ টাকার টেন্ডার অনিয়ম Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:১১ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




ভোলায় গ্রাম পুলিশের সাইকেল ও পোষাক সরবরাহের ৭০ লাখ টাকার টেন্ডার অনিয়ম

ভোলায় গ্রাম পুলিশের সাইকেল ও পোষাক সরবরাহের ৭০ লাখ টাকার টেন্ডার অনিয়ম

bhola
গ্রাম পুলিশ




ভোলা প্রতিনিধি॥ ভোলায় গ্রাম পুলিশের সাইকেল ও পোষাক সরবরাহের প্রায় ৭০ লাখ টাকার একটি টেন্ডারে অনিয়মের অভিযোগ উঠেছে। রহস্যজনক কারণে বিনিময়ে ওই টেন্ডার অনভিজ্ঞ একটি প্রতিষ্ঠানকে পাইতে দিয়েছেন টেন্ডার কমিটির সদস্য সচিব মাহামুদুর রহমান।

 

 

অভিযোগকারী রয়েল সাইকেল মার্ট অ্যান্ড সাপ্লাইয়ার্স এর প্রতিনিধি গালিব ইবনে ফেরদাউস জানান, তারা সর্বনিম্ম দরদাতা হওয়া সত্ত্বেও টেন্ডারটি পাননি। দ্বিতীয় দরদাতা এ সালেহ কর্পোরেশন নামে রাজধানীর একটি অনভিজ্ঞ প্রতিষ্ঠানকে টেন্ডার দেয়া হয়েছে।

 

 

গালিব আরো জানান, পোষাক তৈরির অভিজ্ঞতা নেই উল্লেখ করে তার প্রতিষ্ঠানকে বাদ দেয়া হয়েছে। অথচ যে প্রতিষ্ঠানকে কাজ দেয়া হয়েছে ওই প্রতিষ্ঠানের সাইকেল বিক্রি ও সাপ্লাইয়ের কোনো অভিজ্ঞতা নেই। আর ৭০ লাখ টাকার টেন্ডারের সিংহভাগ সাইকেল সাপ্লাইয়ের জন্য। পাশাপাশি শিডিউলের শর্ত অনুযায়ী এ সালেহ কর্পোরেশন সাইকেলের কোনো নমুনা জমা দেয়নি। বিষয়টি তিনি ডিসি কার্যালয়ে লিখিত জানিয়েছেন।

 

 

টেন্ডার কমিটির সদস্য সচিব মাহামুদুর রহমান জানান, সরকারি টেন্ডার প্রক্রিয়ার নিয়মাবলীর মধ্যেই টেন্ডার যাচাই-বাছাই হয়েছে। এ বিষয়ে জেলা প্রশাসন বিস্তারিত জানাতে পারবে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD