ভোলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩৪৪ জন ডায়রিয়া রোগী ভর্তি Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৫:০৩ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




ভোলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩৪৪ জন ডায়রিয়া রোগী ভর্তি

ভোলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩৪৪ জন ডায়রিয়া রোগী ভর্তি

ভোলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩৪৪ জন ডায়রিয়া রোগী ভর্তি




ভোলা প্রতিনিধি॥ ভোলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩৪৪ জন ডায়রিয়া রোগী ভর্তি হয়েছে। যার মধ্যে সোমবার (১৯ এপ্রিল) দুপুর পর্যন্ত সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন ২৫২ জন।

 

 

এছাড়াও দৌলতখানে ৩১ জন, বোরহানউদ্দিনে ৬২ জন, লালমোহনে ৩১ জন, চরফ্যাশনে ৫৯ জন, তজুমদ্দিনে ১৮ জন ও মনপুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৮ জন। সদর হাসপাতালের ডায়রিয়া ওয়ার্ডে ধারণক্ষমতার কয়েকগুণ ডায়রিয়া রোগী চিকিৎসাধীন রয়েছে।

 

 

ভোলা সদর হাসপাতালে ডায়রিয়া ওয়ার্ডে বেড সংকট থাকায় মেঝেতে চিকিৎসা নিতে হচ্ছে রোগীদের। হঠাৎ করেই ডায়রিয়া রোগীর চাপ বেড়ে যাওয়ায় তাদের চিকিৎসা দিতে গিয়ে হিমশিম খাচ্ছেন চিকিৎসক-নার্সরা। আক্রান্তদের মধ্যে নারী ও শিশুর সংখ্যাই বেশি।

 

 

আবহাওয়ার পরিবর্তন ও গরমের প্রকোপ বেড়ে যাওয়ায় ডায়রিয়া আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে গেছে বলে জানিয়েছেন ভোলার সিভিল সার্জন ডা. সৈয়দ রেজাউল ইসলাম।

 

 

তিনি জানান, গত কয়েকদিন ধরেই হাসপাতালে ডায়রিয়া রোগীদের চাপ। আমাদের ডাক্তার ও নার্সরা রোগীদের চিকিৎসা দিচ্ছেন।

 

 

ভোলা সদর হাসপাতালে গিয়ে দেখা গেছে ডায়রিয়া আক্রান্ত রোগীদের চাপ। হাসপাতালে প্রতিদিন গড়ে ১০০ জনের বেশি রোগী ভর্তি হচ্ছেন। এদের মধ্যে নারী, শিশু সংখ্যাই বেশি। শয্যা কম থাকায় রোগীদের মেঝেতে চিকিৎসা নিতে হচ্ছে।

 

 

ডায়রিয়া আক্রান্ত রোগীর স্বজনরা জানান, ডায়রিয়ার প্রকোপ অনেক বেড়ে গেছে। শিশু থেকে শুরু করে বয়স্করাও ডায়রিয়া আক্রান্ত হচ্ছেন। হাসপাতালে বেড না থাকায় মেঝেতে শুয়ে চিকিৎসা নিতে হচ্ছে।

 

 

ডায়রিয়া ওয়ার্ডে দায়িত্বরত সিনিয়র স্টাফ নার্স জাকিনুর জানান, ভোলা হাসপাতালের ডায়রিয়া ওয়ার্ডে রোগীর সংখ্যা বাড়ছে। প্রতিদিন গড়ে ৯০ থেকে ১০০ জন রোগী ভর্তি হচ্ছে। রোগীদের চিকিৎসা দিতে গিয়ে আমাদের হিমশিম খেতে হচ্ছে, তারপরেও আমরা চেষ্টা করিছ পর্যপ্ত সেবা দিতে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD