ভোলায় ইউপি সদস্যর ঘরের খাটের নিচে মাটি খুঁড়ে লুকিয়ে রাখা ৭ বস্তা চাল উদ্ধার Latest Update News of Bangladesh

বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৪:৫২ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




ভোলায় ইউপি সদস্যর ঘরের খাটের নিচে মাটি খুঁড়ে লুকিয়ে রাখা ৭ বস্তা চাল উদ্ধার

ভোলায় ইউপি সদস্যর ঘরের খাটের নিচে মাটি খুঁড়ে লুকিয়ে রাখা ৭ বস্তা চাল উদ্ধার




ভোলা প্রতিনিধি॥ ভোলার লালমোহনে এক ইউপি সদস্যর বাড়ি থেকে খাদ্যবান্ধব কর্মসূচির ৭ বস্তা সরকারি চাল উদ্ধার করেছে পুলিশ। রোববার সকালে বদরপুর ইউনিয়ন পরিষদের ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য মো.জুয়েলের ঘরের খাটের নিচে মাটি খুঁড়ে লুকিয়ে রাখা চালের বস্তাগুলো উদ্ধার করা হয়।

 

লালমোহন পুলিশ জানায়, সকালে ট্রিপল নাইনে ফোন পেয়ে বদরপুর ইউনিয়নের ইউপি সদস্য জুয়েলের বাড়িতে পুলিশ অভিযান চালায়। পরে তার ঘরের খাটের নিচে মাটি খুঁড়ে লুকিয়ে রাখা ৭ বস্তা চাল উদ্ধার করা হয়। এ সময় জুয়েল আত্মপোপন করলে তারা বাবা সাবেক ইউপি সদস্য নান্নুকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে পুলিশ।

এ ব্যাপারে লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর খয়রুল কবীর জানান, রোববার সকাল ৬টার দিকে ট্রিপল নাইনে ফোন করে কেউ একজন ইউপি সদস্যর ঘরের মাটির নিচে চাল লুকানোর কথা জানায়। পরে তারা ওই বাড়িতে অভিযান চালিয়ে চালের বস্তাগুলো উদ্ধার করেন। তিনি বলেন, এ ব্যাপারে এখনো কোন মামলা দায়ের করা হয়নি।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD