ভোলার দৌলতখানে বজ্রপাতে জেলের মৃত্যু Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




ভোলার দৌলতখানে বজ্রপাতে জেলের মৃত্যু

ভোলার দৌলতখানে বজ্রপাতে জেলের মৃত্যু

ভোলার দৌলতখানে বজ্রপাতে জেলের মৃত্যু




ভোলা প্রতিনিধি॥ ভোলার দৌলতখানে বজ্রপাতে আল আমিন (২৫) নামে এক জেলের মৃত্যু হয়েছে। এ সময় নুরনবী ও শাহজাহান নামে তার অপর দুই জেলে সঙ্গী আহত হয়।

 

 

শনিবার বিকেলের দিকে মেঘনায় মাছ ধরে মৎস্যঘাটে ফেরার পথে নৌকার ভেতর এ বজ্রপাতের শিকার হন।

 

 

আহতরা দৌলতখান উপজেলা স্বস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছে। নিহত আল আমিন উপজেলার চরখলিফা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বাবুল মেস্তরী বাড়ির বাহার মাঝির ছেলে।

 

 

আহত জেলেদের সূত্রে জানা যায়, আল আমিনসহ তারা শনিবার সকালে মধ্য মেঘনায় ইলিশ মাছ ধরতে যায়। মাছ ধরা শেষে বিকেলের দিকে দৌলতখান মৎস্যঘাটে ফিরছিল। পথিমধ্যে তাদের নৌকাটি আকস্মিক বজ্রপাতের শিকার হলে ঘটনাস্থলেই জেলে আল আমিন নিহত হয়।

 

 

দৌলতখান থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বজলার রহমান জানান, মেঘনায় ইলিশ মাছ ধরে ঘাটে ফেরার পথিমধ্যে বজ্রাঘাতে এক জেলে নিহত হন।

 

এঘটনায় নৌকায় থাকা আরও দুই জেলে আহত হন। তারা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন। নিহত জেলের মরদেহ পরিবার লোকজন নিয়ে গেছেন। সেখানে পুলিশ গেছেন।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD